৪,০০০ এসআই পদ সৃষ্টির প্রস্তাব পর্যালোচনা করছে
মুক্তআলো২৪.কম
৪,০০০ এসআই পদ সৃষ্টির প্রস্তাব পর্যালোচনা করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
দেশব্যাপী আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ৪ হাজার সাব-ইন্সপেক্টর (এসআই) পদ সৃষ্টির প্রস্তাব পর্যালোচনা করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ।
আজ বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোর অধীনে বিভিন্ন ইউনিটে ৪ হাজার এসআই গ্রেড-১০ (নিরস্ত্র) পদ সৃষ্টির বিষয়ে পুলিশ বিভাগ থেকে প্রাপ্ত প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়।
পুলিশ বাহিনীতে জনবল ঘাটতি মোকাবিলার প্রচেষ্টার অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
দায়িত্ব গ্রহণের পরপরই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুলিশের বিভিন্ন স্তরে জনবল ঘাটতি দূর করার জন্য নিয়োগের বিষয়টি উত্থাপন করেন।
২৩ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন বিভাগের প্রধানদের সঙ্গে এক বৈঠকে মন্ত্রী কর্তৃপক্ষকে সকল শূন্য পদ পূরণের জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
কনস্টেবল ও পুলিশ সার্জেন্ট পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে এবং উভয় পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।কর্মকর্তারা মনে করেন, অতিরিক্ত সাব-ইন্সপেক্টর নিয়োগ হলে, বাংলাদেশ পুলিশের কর্মক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং তা সারা দেশে আইন-শৃঙ্খলা ব্যবস্থাপনার উন্নতি নিশ্চিত করতে সহায়তা করবে।
মুক্তআলো২৪.কম
- পাবনা ১
জনপ্রিয়তার শীর্ষে এ্যাড.শামসুল হক টুকু এমপি - আওয়ামী লীগের সংসদীয় দলের সভা বুধবার
- বিচার চাইলেন মেয়ে খালেদ মোশাররফ হত্যার
- বাংলার কৃষক-শ্রমিক-মেহনতী জনতার সাথে নৌকা কখনো বেঈমানী করে নাই:
- শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে বিএনপি-জামায়াত : হাছান মাহমুদ
- দেশের উন্নতিতে ঈর্ষান্বিত খালেদা জিয়া : রেলমন্ত্রী
- জোটে পাল্টাপাল্টি বহিষ্কার বিএনপি-জামায়াত টানাপড়েন
- পাল্টা কমিটি ঘোষণা শ্রমিক দলের বিদ্রোহীদের
- প্রচার হয়নি সরকারের উন্নয়নের খবর: গওহর রিজভী
- ফের জামায়াতের হরতাল রোববার সকাল থেকে !
- বিএনপি বিলীন হয়ে যাবে আগামী নির্বাচনের আগেই: এরশাদ
- সরকারের নিয়ন্ত্রণে চলে যাবে বিচার বিভাগ
- শ্রমিক ছাঁটাই থেকে বিরত থাকুন: ওবায়দুল কাদের
- কোন অন্যায় করেননি বঙ্গবন্ধু জয় পাকিস্তান বললেও :মান্না
- কোনো ভূমিকা নেই মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের
















































