ঢাকা, ০১ ফেব্রুয়ারি, ২০২৬ || ১৯ মাঘ ১৪৩২
Breaking:
ফেব্রুয়ারিতে যে ২ দিন বন্ধ থাকবে ব্যাংক      ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনে গুরুত্বারোপ সেনাপ্রধানের        যারা স্বাধীনতায় বিশ্বাস করেনি তারাই ধর্মের ভিত্তিতে বিভাজন করতে চায় : সালাহউদ্দিন        সিইসির সঙ্গে বৈঠক ভোটার মাইগ্রেশন অস্বাভাবিক : নজরুল ইসলাম     
১৭১

বর্তমান সময়ের সবচেয়ে বড় প্রয়োজন গ্রহণযোগ্য নির্বাচন : দুদু

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৫  

বর্তমান সময়ের সবচেয়ে বড় প্রয়োজন গ্রহণযোগ্য নির্বাচন : দুদু

বর্তমান সময়ের সবচেয়ে বড় প্রয়োজন গ্রহণযোগ্য নির্বাচন : দুদু


বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বাংলাদেশে বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন। এ নির্বাচনের প্রত্যাশায় দীর্ঘ ১৬-১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রামে অনেক তরুণের প্রাণ ঝরে গেছে। লক্ষাধিক নেতাকর্মীর নামে মামলা হয়েছে এবং গণতন্ত্র রক্ষায় মানুষ নির্বাসিত জীবনযাপন করছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত প্রতীকী যুব সমাবেশে তিনি এসব কথা বলেন।জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে এ সমাবেশ করে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন।

শামসুজ্জামান দুদু অভিযোগ করেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে এবং দেশের সম্পদ বিদেশে পাচার করেছে। স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে আবারও ষড়যন্ত্র করছেন। চোরাগোপ্তা হামলার পরিকল্পনা করছেন।
 

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তারা যদি আবার ষড়যন্ত্র করে, নির্বাচন বানচালের চেষ্টা করে—তাহলে জনগণ আর কোনো ষড়যন্ত্র মেনে নেবে না। সম্মিলিতভাবে আবার তাদের প্রতিহত করবে।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরো বলেন, দেশে যদি নির্বাচনের ঘোষণা আসে তবে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে এবং জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। সেই নির্বাচনের মাধ্যমে জনগণ বিএনপিকে আবারও ক্ষমতায় আনবে।








মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত