তেহরানের আকাশে ঘন কালো মেঘ, ঝরছে ‘কালো বৃষ্টি’
মুক্তআলো২৪.কম
তেহরানের আকাশে ঘন কালো মেঘ, ঝরছে ‘কালো বৃষ্টি’
ইরানের রাজধানী তেহরানে জ্বালানি তেলের গুদামে হামলার পর শহরের আকাশ ঘন কালো মেঘে ঢেকে গেছে। এরই মধ্যে আকাশ থেকে অদ্ভুত ‘কালো বৃষ্টি’ ঝরতে দেখা গেছে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।
রবিবার (৮ মার্চ) সকালে ঘুম থেকে উঠে রাজধানী তেহরানের বহু বাসিন্দা এ অস্বাভাবিক বৃষ্টিপাত প্রত্যক্ষ করেন। স্থানীয়দের দাবি, বৃষ্টির পানির রং স্বাভাবিকের তুলনায় অনেকটাই কালচে এবং এতে তেলের মতো পদার্থ মিশ্রিত বলে মনে হচ্ছে।
মার্কিন সংবাদমাধ্য সিএনএন'র তেহরান প্রতিনিধি ফ্রেড প্লিটজেন ঘটনাস্থল থেকে জানান, বৃষ্টির পানির রং অস্বাভাবিকভাবে কালো দেখাচ্ছে এবং মনে হচ্ছে এটি তেল বা ধোঁয়ার কণায় মিশ্রিত।
তিনি বলেন, 'আপনারা দেখতে পাচ্ছেন এই বৃষ্টি—বৃষ্টির পানি আসলে কালো। মনে হচ্ছে এটি তেলে সিক্ত বা তেলের সঙ্গে মিশে গেছে।'
এর আগে শনিবার সন্ধ্যায় ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা তেহরানের কিছু জ্বালানি স্থাপনায় হামলা চালিয়েছে। এসব স্থাপনা থেকে সামরিক খাতসহ বিভিন্ন গ্রাহকদের কাছে জ্বালানি সরবরাহ করা হতো বলে দাবি করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, হামলার ফলে জ্বালানি স্থাপনাগুলোতে আগুন ও ধোঁয়ার সৃষ্টি হওয়ায় পরিবেশে তেলের কণা ছড়িয়ে পড়ে। সেই কণার প্রভাবে তেহরানে এমন কালো বৃষ্টিপাত হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
মুক্তআলো২৪.কম
- নেপথ্যে থেকে যাওয়া কিছু রহস্য মনিকার মুখ খোলার গল্প!
- ফিরোজা বেগমের মৃত্যুতে শোকাচ্ছন্ন পশ্চিমের আকাশ
- ১৮ লাখ রুপি সঞ্চয় ভিক্ষা করে!
- মোশাররফকে জবাব দেবেন মোদি নিউ ইয়র্কে শরীফকে বয়কট করে
- বেনাপোল সীমান্তে কড়া নিরাপত্তা ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে
- গিনেজ বুকে এসএমএস লিখে!
- সাবেক নেতা ঝু ইয়ংক্যাং আটকচীনা কমিউনিস্ট পার্টির
- ডোনাল্ড ট্রাম্প অবশেষে অচলাবস্থা নিয়ে পিছু হটলেন
- ইসরায়েলের ২৫০ কোটি ডলার খরচ গাজায় ৫০ দিনের যুদ্ধে
- মোদি সরকার কেমন হবে
- এস.এন.সি.এফ. এর ধর্মঘট স্থগিত
- বিশ্বের প্রথম সুস্থ পান্ডা ট্রিপলেটের জন্ম হলো চীনে
- গণহত্যা চলছেই নিহত ৬৮৭
তীব্র প্রতিরোধের মুখে ইসরায়েল গাজায় হামাসের - আইএসকে ৩ বছরে নির্মূল করতে চায় যুক্তরাষ্ট্র
- ৭৮ লাখ টাকায় মালালার ছবি বিক্রি



















































