ঢাকা, ২৭ মার্চ, ২০২৬ || ১৩ চৈত্র ১৪৩২
Breaking:
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ      হরমুজ প্রণালি দিয়ে চলতে পারবে বাংলাদেশসহ ৫ দেশের জাহাজ: ইরান     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ‘যারা বাংলাদেশ মানে না তাদের এ দেশে রাজনীতি করার অধিকার নেই’        দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় প্রাণহানি বেড়ে ২৬        জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন     
১০১৪

এইচএসসি বা সমমানের ফল প্রকাশ, শতভাগ পাস

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২১  

এইচএসসি বা সমমানের ফল প্রকাশ, শতভাগ পাস

এইচএসসি বা সমমানের ফল প্রকাশ, শতভাগ পাস


করোনাভাইরাসের মধ্যে পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে আজ। শতভাগ শিক্ষার্থী পাস করেছে। এক লাখ ৬১ হাজার শিক্ষার্থী অর্জন করেছে জিপিএ-৫।

আজ শনিবার (৩০ জানুয়ারি) সকালে রাজধানীর সেগুনবাগিচাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এই ফলের সারসংক্ষেপ তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

পরে সব বোর্ডের চেয়ারম্যানরা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ভার্চুয়ালি এই ফলের অনুলিপি তুলে দেন। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এই ফলের অনুলিপি গ্রহণ করেন।

এবার জেএসসি ও এসএসসির গড় ফলের উপর ভিত্তি করে গত বছরের (২০২০) এইচএসসির ফল প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মোট অংশগ্রহণকারী পরীক্ষার্থী ১৩ লাখ ৬৭ হাজার ৩৭৭ জন। পাস করেছেন শতভাগ শিক্ষার্থী। ২০১৯ সালে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৩ লাখ ৩৬ হাজার ৬২৯ জন। পাস করেছিল ৯ লাখ ৮৮ হাজার ১৭২ জন।বাসস

 

মুক্তআলো২৪.কম       

আরও পড়ুন
শিক্ষা ও গবেষণা বিভাগের সর্বাধিক পঠিত