ঢাকা, ০১ ফেব্রুয়ারি, ২০২৬ || ১৯ মাঘ ১৪৩২
Breaking:
ফেব্রুয়ারিতে যে ২ দিন বন্ধ থাকবে ব্যাংক      ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনে গুরুত্বারোপ সেনাপ্রধানের        যারা স্বাধীনতায় বিশ্বাস করেনি তারাই ধর্মের ভিত্তিতে বিভাজন করতে চায় : সালাহউদ্দিন        সিইসির সঙ্গে বৈঠক ভোটার মাইগ্রেশন অস্বাভাবিক : নজরুল ইসলাম     
৭০

সিইসির সঙ্গে বৈঠক ভোটার মাইগ্রেশন অস্বাভাবিক : নজরুল ইসলাম

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৬  

সিইসির সঙ্গে বৈঠক ভোটার মাইগ্রেশন অস্বাভাবিক : নজরুল ইসলাম

সিইসির সঙ্গে বৈঠক ভোটার মাইগ্রেশন অস্বাভাবিক : নজরুল ইসলাম


বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে আইনে যাদের নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, নির্বাচনে শুধু তাদেরই রাখা হোক। আজ বিএনসিসি (বিএনসিসি) আনা হচ্ছে, কাল হয়তো স্কাউটকে আনা হবে। এটা নির্বাচনের পরিবেশের জন্য শুভ নয়।

প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

আজ রবিবার দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিএনপি প্রতিনিধিদলের এ বৈঠক হয়। নজরুল ইসলাম খানের নেতৃত্বাধীন প্রতিনিধিদলে বৈঠকে অংশ নেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এবং নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।

নজরুল ইসলাম খান বলেন, ‘নির্দিষ্ট কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরা নিজ এলাকার বাইরে গিয়ে কাজ করছেন। আইনের সরাসরি বাধা না থাকলেও নির্বাচনের অন্তত দুই দিন আগে বহিরাগতদের এলাকা ছাড়ার ব্যবস্থা নিতে হবে।
যাতে কোনো ধরনের বিশৃঙ্খলার সুযোগ তৈরি না হয়। এ বিষয়ে ইসি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।’ 
৫৫ হাজারের বেশি স্থানীয় পর্যবেক্ষক অনুমোদন দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ইসি কি সব কিছু গভীরভাবে চিন্তাভাবনা করে অনুমোদন দিয়েছেন? যাদের আসলে সক্ষমতা আছে, শুধু তাদেরই পর্যবেক্ষক করা উচিত।








মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত