ঢাকা, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ || ৭ ফাল্গুন ১৪৩২
Breaking:
সংযমের মধ্য দিয়ে সমাজজীবনে শান্তি-স্বস্তি-ইনসাফ ফিরে আসুক: মির্জা ফখরুল     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ফ্যামিলি কার্ড বিতরণে কমিটি গঠন, আছেন যারা        ভাই অ্যান্ড্রুর গ্রেফতার নিয়ে রাজা চার্লস বললেন ‘আইন নিজের গতিতে চলবে’        প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের চিঠি     
৩৭

সংযমের মধ্য দিয়ে সমাজজীবনে শান্তি-স্বস্তি-ইনসাফ ফিরে আসুক:

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬  

সংযমের মধ্য দিয়ে সমাজজীবনে শান্তি-স্বস্তি-ইনসাফ ফিরে আসুক: মির্জা ফখরুল

সংযমের মধ্য দিয়ে সমাজজীবনে শান্তি-স্বস্তি-ইনসাফ ফিরে আসুক: মির্জা ফখরুল


পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সংযমের মধ্য দিয়ে হিংসা-প্রতিহিংসার আবর্ত থেকে মুক্ত হয়ে সমাজজীবনে শান্তি-স্বস্তি-ইনসাফ ফিরে আসুক। এই হোক পবিত্র রমজান মাসে প্রার্থনা।

পবিত্র মাহে রমজান উপলক্ষে গতকাল বুধবার দেওয়া বাণীতে মির্জা ফখরুল এ কথা বলেন। আজ বৃহস্পতিবার শুরু হয়েছে পবিত্র রমজান মাস।
বিএনপির নবগঠিত সরকারে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব তাঁর বাণীতে বলেন, রমজানের প্রধান ইবাদত সিয়াম বা রোজা রাখা। পবিত্র এ মাসে একজন রোজাদার মহান রাব্বুল আলামিনের কাছে করুণা ভিক্ষা করলে তিনি সন্তুষ্টচিত্তে বান্দাকে ক্ষমা করে দেন। ১১ মাস অপেক্ষার পর আসা এ মাস অধিক মর্যাদাশীল ও বরকতপূর্ণ মাস। আল্লাহ বলেন, ‘রমজান মাস, এতে মানুষের এবং সৎ পথের সুস্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারীরূপে কোরআন অবতীর্ণ হয়েছে।’ তাই এ মাসের বিশেষত্ব অনেক বেশি। পবিত্র রমজান মাস ইবাদতের বিশেষ মওসুম। কেননা এই মাসে মানুষের গুণাহগুলোকে দূরীভূত করে তার আত্মিক ও আধ্যাত্মিক পূর্ণতার ক্ষেত্র সৃষ্টি করে সিয়াম সাধনা। এ মাসের উদ্দেশ্য পাপ থেকে বিরত থাকা। ঈমান ও তাকওয়া অর্জন করা। রমজানে রোজা ও ইবাদতে আল্লাহর আশীর্বাদ বহুগুণে বর্ষিত হয়।

পবিত্র মাহে রমজানে সবার সুখ-শান্তি-কল্যাণ কামনা করেন মির্জা ফখরুল। তিনি তাঁর বাণীতে বলেন, ‘সংযমের মধ্য দিয়ে হিংসা-প্রতিহিংসা, অপরের অমঙ্গল কামনা, অশ্লীলতা আর পঙ্কিলতার আবর্ত থেকে মুক্ত হয়ে সমাজজীবনে শান্তি, স্বস্তি ও ইনসাফ ফিরে আসুক—এই হোক পবিত্র রমজান মাসে আমাদের প্রার্থনা।’








মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত