ঢাকা, ২৮ মার্চ, ২০২৬ || ১৩ চৈত্র ১৪৩২
Breaking:
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ      হরমুজ প্রণালি দিয়ে চলতে পারবে বাংলাদেশসহ ৫ দেশের জাহাজ: ইরান     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ‘যারা বাংলাদেশ মানে না তাদের এ দেশে রাজনীতি করার অধিকার নেই’        দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় প্রাণহানি বেড়ে ২৬        জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন     
১৫২৩

লেখক মুশতাক আজিমপুরে চিরনিদ্রায় শায়িত হলেন

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২১  

লেখক মুশতাক আহমেদ

লেখক মুশতাক আহমেদ


রাজধানীর আজিমপুর কবরস্থানে লেখক মুশতাক আহমেদের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে তাকে সেখানে দাফন করা হয়। এর আগে, রাত সাড়ে ৮টার দিকে বাদ এশা রাজধানীর লালমাটিয়া সি-ব্লক জামে মসজিদ কমপ্লেক্সে মুশতাকের জানাজা অনুষ্ঠিত হয়।

এসময় মুশতাকের আত্মীয়, পরিজন, বন্ধু ও অসংখ্য গুণগ্রাহী উপস্থিত ছিলেন। জানাজার পর মুশতাকের বাবা আব্দুর রাজ্জাক ছেলের বিদেহী আত্মার জন্য সবার কাছে দোয়া চান।

তিনি বলেন, তার ছেলে যদি কোনো অন্যায় করে থাকে, তবে যেন তাকে ক্ষমা করে দেওয়া হয়।

এর আগে, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে মুশতাক আহমেদের (৫৩) ময়নাতদন্ত সম্পন্ন হয়।

পরে বিকালের দিকে মুশতাকের মরদেহ ঢাকায় লালমাটিয়ায় বাসায় নিয়ে আসা হয়।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুর কারাগারের ভেতরেই মুশতাক আহমেদ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কারা হাসপাতালে নেওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।সূত্রঃঅনলাইন

 



মুক্তআলো২৪.কম

শিল্প-সাহিত্য বিভাগের সর্বাধিক পঠিত