ঢাকা, ২৮ মার্চ, ২০২৬ || ১৪ চৈত্র ১৪৩২
Breaking:
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ      হরমুজ প্রণালি দিয়ে চলতে পারবে বাংলাদেশসহ ৫ দেশের জাহাজ: ইরান     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ‘যারা বাংলাদেশ মানে না তাদের এ দেশে রাজনীতি করার অধিকার নেই’        দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় প্রাণহানি বেড়ে ২৬        জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন     
৩২১৮

বিষণ্ণতা ও আত্মহত্যার প্রবণতা বাড়ে আলোতে রাত কাটালে

অনলাইন

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০১৪   আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৪

প্রায় ইরাতে  আলোতে ঘুমাতে হয় আপনার কি ? যদি তাই হয় তাহলে আপনি বিষণ্নতায় আক্রান্ত হতে পারেন। এ ছাড়া এতে আপনার আত্মহ্যার ঝুঁকিও তৈরি হতে পারে। বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে এটি প্রযোজ্য। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হাফিংটন পোস্ট।গবেষণায় দেখা গেছে, রাতে উজ্জ্বল কৃত্রিম আলোতে থাকলে তা বয়স্ক ব্যক্তিদের মাঝে বিষণ্নতাবোধ তৈরি করতে পারে। আর আলোর পরিমাণ যতই বেশি হবে বিষণ্নতার সম্ভাবনাও তত বাড়বে।
গবেষণার সহলেখক ও ঘুম বিষয়ক গবেষক কেনজি ওবায়াসি এমডি, পিএইচডি, বলেন, ‘আমাদের গবেষণায় দেখা গেছে রাতে আলোতে থাকার সঙ্গে বিষণ্নতার সম্ভাবনা বাড়ায়, ঘুমের মান কমায় ও রক্তচাপের মতো নানা শারীরিক সমস্যা তৈরি করে। বিষণ্নতা ও অনিদ্রা আত্মহত্যার সম্ভাবনা বাড়ানোর জন্য পরিচিত।’
তবে গবেষকরা রাতের আলোর সঙ্গে আত্মহত্যার সরাসরি সম্পৃক্ততা নিয়ে এখনো গবেষণা করছেন।
২০০৯ সালের এক গবেষণায় দেখা যায়, আত্মহত্যার সঙ্গে গ্রিনল্যান্ডের গ্রীষ্মকালের লম্বা দিনের সম্পর্ক রয়েছে।

আরও পড়ুন
লাইফস্টাইল বিভাগের সর্বাধিক পঠিত