ঢাকা, ১৯ মার্চ, ২০২৬ || ৫ চৈত্র ১৪৩২
Breaking:
পরাজিত প্রার্থীদের দায়িত্ব দিয়ে কোটার পক্ষে অবস্থান নিচ্ছে সরকার : জামায়াত      মঙ্গলবার ইরানের ১০ ব্যালিস্টিক মিসাইল-৪৫ ড্রোন ভূপাতিত করার দাবি আমিরাতের      কোথাও যানজট নেই, এবারের ঈদযাত্রা হবে স্বস্তির: সড়ক পরিবহন মন্ত্রী     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার     
১৮৭

বিএনপির সিদ্ধান্ত স্পষ্ট, জাতীয় নির্বাচনের দিনই গণভোট

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫  

বিএনপির সিদ্ধান্ত স্পষ্ট, জাতীয় নির্বাচনের দিনই গণভোট

বিএনপির সিদ্ধান্ত স্পষ্ট, জাতীয় নির্বাচনের দিনই গণভোট


গণভোটের বিষয়ে বিএনপির সিদ্ধান্ত স্পষ্ট, জাতীয় নির্বাচনের দিনেই গণভোট হতে হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘এই বিষয়ে আলোচনার কোনো সুযোগ নেই।’

আজ মঙ্গলবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ তথ্য জানান তিনি। এর আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
আমীর খসরু বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ব্যতীত সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। পাশাপাশি নির্বাচন কমিশনকে কার্যকর করতে হলে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই।’

তিনি আরো বলেন, ‘গণভোট ও জাতীয় নির্বাচন নিয়ে নতুন করে আলোচনারও সুযোগ নেই। একই দিনে ভোট হবে।এতে বিএনপির অবস্থান পরিবর্তন হবে না। ঐকমত্যের বাইরে কোনো সিদ্ধান্ত দেওয়ার সুযোগ নেই।’

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠকের বিষয়বস্তু তুলে ধরে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘নির্বাচন কমিশনকে কার্যকর করা এবং দলীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়টি গুরুত্ব পেয়েছে।
দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে মানুষের যে চাওয়া–তত্ত্বাবধায়ক সরকারের–সেই ব্যবস্থায়ও নির্বাচন সম্ভব হয় কি না, সে বিষয়েও কথা হয়েছে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসা প্রসঙ্গে জানতে চাইলে আমীর খসরু বলেন, ‘এটা খুব পরিষ্কার যে, তিনি খুব কম সময়ের মধ্যেই দেশে আসবেন।’








মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত