ঢাকা, ০১ ফেব্রুয়ারি, ২০২৬ || ১৯ মাঘ ১৪৩২
Breaking:
আমি এটুকু বলতে পারি, তারা একটি চুক্তি করতে চায়: ইরান প্রসঙ্গে ট্রাম্প      নয় মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ পরিবেশ সুরক্ষায় সরকারের সিদ্ধান্ত     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  স্বাধীনতাবিরোধীদের হাতে দেশ নিরাপদ নয় : মির্জা ফখরুল        তুমি তো চাঁদপুর থেকে সেদিন আসছো ঢাকায়:পাটওয়ারীর উদ্দেশ্যে মির্জা আব্বাস     
২২১

নির্বাচন বিরোধীরা সন্ত্রাসী হামলা করেছে কিনা খতিয়ে দেখা উচিত :

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৫  

নির্বাচন বিরোধীরা সন্ত্রাসী হামলা করেছে কিনা খতিয়ে দেখা উচিত : আমীর খসরু

নির্বাচন বিরোধীরা সন্ত্রাসী হামলা করেছে কিনা খতিয়ে দেখা উচিত : আমীর খসরু


বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী উদ্বেগ প্রকাশ করে বলেছেন, যারা নির্বাচনের বিরোধী, তারা কী চট্টগ্রামে সন্ত্রাসী হামলা ঘটিয়েছে এবং সন্ত্রাসীদের সহযোগিতা করছে কি না—এই প্রশ্ন উড়িয়ে দেওয়া যায় না। 

শুক্রবার (৭ নভেম্বর) সকালে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী চট্টগ্রাম-৮ এর এরশাদ উল্লাহকে দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

এর আগে, দুপুর ১টার দিকে প্রার্থীকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। খসরু বলেন, ‘যারা নির্বাচন চাইছে না এবং নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে, তারা কী প্রার্থীর প্রচারণায় সন্ত্রাসী হামলা করেছে এবং ষড়যন্ত্র করছে, তা খতিয়ে দেখা উচিত।
তিনি আরো বলেন, ‘বাংলাদেশের মানুষ সাহসী এবং অতীতে এর চেয়েও খারাপ পরিস্থিতি মোকাবেলা করেছে। জনগণ যদি নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি সংসদে দেখতে চায়, তবে এই ধরনের ষড়যন্ত্র ব্যর্থ হবে।’

খসরু আইন-শৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর হওয়ারও আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, বিএনপি জনগণের দল এবং নির্বাচনী প্রচারণা চালানোর ক্ষেত্রে তাদের কোনো ভয় নেই, কারণ জনগণই তাদের নিরাপত্তা নিশ্চিত করবে।






মুক্তআলো২৪.কম

 
 
আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত