ঢাকা, ১৯ মার্চ, ২০২৬ || ৫ চৈত্র ১৪৩২
Breaking:
পরাজিত প্রার্থীদের দায়িত্ব দিয়ে কোটার পক্ষে অবস্থান নিচ্ছে সরকার : জামায়াত      মঙ্গলবার ইরানের ১০ ব্যালিস্টিক মিসাইল-৪৫ ড্রোন ভূপাতিত করার দাবি আমিরাতের      কোথাও যানজট নেই, এবারের ঈদযাত্রা হবে স্বস্তির: সড়ক পরিবহন মন্ত্রী     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার     
১৩৫

ধান্দাবাজি ও ফায়দার জন্য গণভোট চাচ্ছে : নুর

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৫  

ধান্দাবাজি ও ফায়দার জন্য গণভোট চাচ্ছে : নুর

ধান্দাবাজি ও ফায়দার জন্য গণভোট চাচ্ছে : নুর


গণভোটের দাবি রাজনৈতিক ফায়দা ও মানুষকে বিভ্রান্ত করার জন্য—এমন মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুহল হক নুর। তিনি বলেছেন, ‘রাজনৈতিক ফায়দা ও মানুষকে বিভ্রান্ত করার জন্য, নিজেদের ধান্দাবাজির জন্য গণভোটের দাবি জানানো হচ্ছে। পর্দার আড়ালের আলোচনা আমরা জানি। অনেকেই বিরোধী দল হওয়ার জন্য দেন-দরবার করছে।

অনেকে ১০টা না ১৫ সিট- তার বার্নিং করার জন্য গণভোটকে টুলস হিসেবে সামনে আনছে।’

শুক্রবার (৩১ অক্টোবর) জেএসডির এক আলোচনা সভায় এসব কথা বলেন নুরুল হক নুর।তিনি বলেন, ‘গণভোটের দাবি ব্যক্তিগত স্বার্থে; দেশ ও জাতির স্বার্থে নয়। এই দাবি নির্বাচনকে অনিশ্চিয়তার দিকে নিয়ে যাবে।
সরকার যদি তিন মাস আগে সংস্কার শেষ করত। তাহলে গণভোট দিতে পারত। ডিসেম্বরে যদি তফসিল হয়, ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয়, তাহলে সময় থাকে এক মাস। এক মাস আগে কী একটা গণভোট সম্ভব।
এই দুর্বল প্রশাসন এবং সরকারও ক্ষণে ক্ষণে বদলায়, আকাশের মেঘের মতো বদলা; একেক সময় একেক পজিশন নেয়।’নুর বলেন, ‘জুলাই সনদে সবাই স্বাক্ষর করেছে। এখন নির্বাচন দিতে কোনো বাধা নেই। সরকারকে বলব, জানুয়ারিতে নির্বাচন দিন। নতুন বছরের প্রথম মাসে জাতীয় নির্বাচন হোক।
জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট হবে।’

তিনি আরো বলেন, ‘গণভোট নিয়ে যদি বিরোধ ও বিভাজন থাকে- আমরা যে ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি, তাদের পরাজিত করেছি, তাদের রাজনীতিতে সুযোগ না দেওয়া কথা বলছি, তারাই কিন্তু সুযোগ নেবেন।’








মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত