ঢাকা, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ || ৩ ফাল্গুন ১৪৩২
Breaking:
নিউইয়র্কে করোনা মহামারি তহবিল আত্মসাৎ, ৮ বাংলাদেশির দোষ স্বীকার      বিএনপি ভোট পেয়েছে ৪৯.৯৭%, জামায়াত ৩১.৭৬%, এনসিপি ৩.০৫%      পদত্যাগের গুঞ্জন নিয়ে আইজিপি বললেন ‘সংবাদ সত্য নয়’     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ধানমণ্ডি ৩২ থেকে ঢাবি শিক্ষকসহ আটক ২        মঙ্গলবার সকালে এমপি, বিকেলে মন্ত্রীদের শপথ : আইন উপদেষ্টা     
৪৮

ধানমণ্ডি ৩২ থেকে ঢাবি শিক্ষকসহ আটক ২

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৬  

ধানমণ্ডি ৩২ থেকে ঢাবি শিক্ষকসহ আটক ২

ধানমণ্ডি ৩২ থেকে ঢাবি শিক্ষকসহ আটক ২

 

ধানমণ্ডি ৩২-এ শেখ মুজিবুর রহমানের বাসভবনে শ্রদ্ধা জানাতে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন। এ সময় হট্টগোলের সৃষ্টি হলে তাকে আটক করে ধানমণ্ডি থানা পুলিশ। এ সময় কুমিল্লা থেকে আসা আরো এক নারীকেও আটক করা হয়।

আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

এর আগে আজ ধানমণ্ডি ৩২ নম্বরে যাওয়ার ঘোষণা দেন ঢাবির এই অধ্যাপক। নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভগ্ন বাসভবনে গমন করে অশ্রুপাত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব আজ বিকেল ৪টায়। আপনাদের দলে দলে যোগদান করার অনুরোধ করছি।’

পরে এদিন বিকেলে ধানমণ্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে যান আ ক ম জামাল উদ্দীন।সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, জামাল উদ্দীন ওই এলাকায় গেলে সেখানে হট্টগোল সৃষ্টি হয়। এ সময় কয়েকজন পুলিশ সদস্য তাকে নিয়ে যান। 








মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত