ঢাকা, ১৯ মার্চ, ২০২৬ || ৫ চৈত্র ১৪৩২
Breaking:
পরাজিত প্রার্থীদের দায়িত্ব দিয়ে কোটার পক্ষে অবস্থান নিচ্ছে সরকার : জামায়াত      মঙ্গলবার ইরানের ১০ ব্যালিস্টিক মিসাইল-৪৫ ড্রোন ভূপাতিত করার দাবি আমিরাতের      কোথাও যানজট নেই, এবারের ঈদযাত্রা হবে স্বস্তির: সড়ক পরিবহন মন্ত্রী     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার     
২০৮

তিনটি রাজনৈতিক দলকে খুশি করার চেষ্টা করছে সরকার: এবি পার্টি

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৫  

তিনটি রাজনৈতিক দলকে খুশি করার চেষ্টা করছে সরকার: এবি পার্টি চেয়ারম্যান

তিনটি রাজনৈতিক দলকে খুশি করার চেষ্টা করছে সরকার: এবি পার্টি চেয়ারম্যান


আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ‘২০২৪ সালের গণ-অভ্যুত্থান প্রমাণ করেছে, জোর করে ক্ষমতায় থাকা যায় না। একদিন না একদিন এর করুণ পরিণতি ভোগ করতেই হয়।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার এখন তিনটি রাজনৈতিক দলকে খুশি করার চেষ্টা করছে। তাদের চাপে সরকার দিশাহারা হয়ে পড়েছে। অথচ অতীতে তত্ত্বাবধায়ক সরকারগুলো এমন ছিল যে সরকারের চাপে রাজনৈতিক দলগুলো দিশাহারা হতো।’

শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ শহরের একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

নির্বাচন প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে মঞ্জু বলেন, ‘সব রাজনৈতিক দলের মধ্যে সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড থাকার কথা ছিল। কিন্তু এখন আমরা দেখছি বিএনপি-বিএনপি, বিএনপি-জামায়াত সংঘর্ষসহ নানা রাজনৈতিক চক্রান্ত চলছে।’
এ সময় তিনি ঝিনাইদহ জেলার তিনটি আসনে এবি পার্টির প্রার্থীদের নাম ঘোষণা করেন। তারা হলেন—ঝিনাইদহ-১: মতিয়ার রহমান, ঝিনাইদহ-২: হাদিউজ্জামান খোকন, ঝিনাইদহ-৩: মুফতি মুজাহিদুল ইসলাম।
যদিও জোটভুক্ত হওয়ার বিষয়ে এনসিপির সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানান তিনি।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, জোটভুক্ত হলে দলগুলো অন্য রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচন করতে পারত। এটি পরিবর্তনে সম্মতি ছিল অধিকাংশ দলের। আমরা আশ্বস্ত ছিলাম, কিন্তু যেভাবে আরপিও পাস হলো, তাতে আকারে ছোট দলগুলো জোটবদ্ধ হতে উৎসাহিত হবে না।








মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত