ঢাকা, ১৯ মার্চ, ২০২৬ || ৪ চৈত্র ১৪৩২
Breaking:
পরাজিত প্রার্থীদের দায়িত্ব দিয়ে কোটার পক্ষে অবস্থান নিচ্ছে সরকার : জামায়াত      মঙ্গলবার ইরানের ১০ ব্যালিস্টিক মিসাইল-৪৫ ড্রোন ভূপাতিত করার দাবি আমিরাতের      কোথাও যানজট নেই, এবারের ঈদযাত্রা হবে স্বস্তির: সড়ক পরিবহন মন্ত্রী     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার     
২১৯

খালেদা জিয়াকে সিঙ্গাপুর বা ইউরোপে নেওয়ার প্রস্তুতি চলছে

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৫  

খালেদা জিয়াকে সিঙ্গাপুর বা ইউরোপে নেওয়ার প্রস্তুতি চলছে, এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত

খালেদা জিয়াকে সিঙ্গাপুর বা ইউরোপে নেওয়ার প্রস্তুতি চলছে, এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত


বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সিঙ্গাপুর বা ইউরোপে নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এদিকে বিএনপির ভাইস–চেয়ারম্যান আহমেদ আযম খান বলেছেন, খালেদা জিয়াকে দেশের বাইরে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। তবে এখনও বিদেশে যাওয়ার মতো শারীরিক সক্ষমতা তার হয়নি বলে জানান দুজনেই।

শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে অসুস্থ খালেদা জিয়ার খোঁজখবর নিতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মান্না জানান, চিকিৎসকেরা আশাব্যঞ্জক কোনো খবর দেননি; বরং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তার ভাষ্য, গতদিনের মতোই সংকটাপন্ন অবস্থা—এর না উন্নতি হয়েছে, না অবনতি।
প্রায় আশি বছর বয়সী খালেদা জিয়া নানা জটিল রোগে ভুগছেন। ফুসফুসে সংক্রমণ এবং হৃদ্‌যন্ত্রের সমস্যার কারণে তিনি ২৩ নভেম্বর আবারও হাসপাতালে ভর্তি হন। গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকেরা তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক বিবৃতিতে জানান, চিকিৎসকেরা আগের মতোই সর্বোচ্চ পেশাদারিত্বের পাশাপাশি আন্তরিকতা নিয়ে সেবা দিচ্ছেন এবং বন্ধুপ্রতিম কয়েকটি রাষ্ট্র প্রয়োজনীয় সহায়তার আগ্রহ জানিয়েছে।

 

এদিকে বিএনপির ভাইস–চেয়ারম্যান আহমেদ আযম খান বলেছেন, খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন আছে। তবে শারীরিক অবস্থার উন্নতি ঘটলে সেই ব্যবস্থা কার্যকর করা হবে। দুপুরে সাংবাদিকদের তিনি বলেন, বেগম খালেদা জিয়া বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে আছেন, বিদেশের নানা হাসপাতালে যোগাযোগ করা রয়েছে এবং এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।

সকালে তাকে দেখতে যান ডাকসুর সাবেক এজিএস ও বিএনপি নেতা নাজিমুদ্দিন আলম। বাইরে এসে তিনি সকলের কাছে দোয়া চান। যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন জানান, অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং বিদেশে নেওয়ার প্রয়োজন হলে মেডিকেল বোর্ডই সিদ্ধান্ত নেবে।

এর আগে জাতীয় নাগরিক পার্টির তিন সদস্যের প্রতিনিধি দল খালেদা জিয়ার শারীরিক খোঁজ নিতে হাসপাতালে যান। তাদের পক্ষ থেকে ডা. তাসনিম জারা জানান, অবস্থার অবনতি হলেও খালেদা জিয়া সজাগ ও সজ্ঞানে আছেন এবং চিকিৎসকদের নির্দেশনা বুঝতে পারছেন।

নাগরিক ঐক্যের সভাপতি মান্না আরও বলেন, বর্তমান শারীরিক অবস্থায় খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়া সম্ভব নয়।

খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এর আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও একই উদ্বেগ প্রকাশ করেন। তিনি নিয়মিতভাবে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নিচ্ছেন এবং প্রয়োজনীয় সব সহায়তার নির্দেশ দিয়েছেন। শুক্রবার রাতে প্রধান উপদেষ্টার নির্দেশে আইন উপদেষ্টা আসিফ নজরুল ও বিশেষ সহকারী মনির হায়দার হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার অবস্থার খোঁজ নেন।









মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত