ঢাকা, ০১ ফেব্রুয়ারি, ২০২৬ || ১৮ মাঘ ১৪৩২
Breaking:
আমি এটুকু বলতে পারি, তারা একটি চুক্তি করতে চায়: ইরান প্রসঙ্গে ট্রাম্প      নয় মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ পরিবেশ সুরক্ষায় সরকারের সিদ্ধান্ত     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  স্বাধীনতাবিরোধীদের হাতে দেশ নিরাপদ নয় : মির্জা ফখরুল        তুমি তো চাঁদপুর থেকে সেদিন আসছো ঢাকায়:পাটওয়ারীর উদ্দেশ্যে মির্জা আব্বাস     
১৩৪

আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৫  

আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আরও ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।

আজ বৃহস্পতিবার বিকেল পৌনে চারটায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রার্থীদের নাম ঘোষণা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
 

আসনগুলো হলো

ঠাকুরগাঁও-২, দিনাজপুর-৫, নওগাঁ-৫, নাটোর-৩, সিরাজগঞ্জ-১, যশোর-৫, নড়াইল-২, খুলনা-১, পটুয়াখালী-২, বরিশাল-৩, ঝালকাঠি-১, টাঙ্গাইল-৫, ময়মনসিংহ-৪, কিশোরগঞ্জ-১, কিশোরগঞ্জ-৫, মানিকগঞ্জ-১, মুন্সিগঞ্জ-৩, ঢাকা-৭, ঢাকা-৯, ঢাকা-১০, ঢাকা-১৮, গাজীপুর-১, রাজবাড়ী-২, ফরিদপুর-১, মাদারীপুর-১, মাদারীপুর-২, সুনামগঞ্জ-২, সুনামগঞ্জ-৪, সিলেট-৪, হবিগঞ্জ-১, কুমিল্লা-২, চট্টগ্রাম-৩, চট্টগ্রাম-৬, চট্টগ্রাম-৯, চট্টগ্রাম-১৫ ও কক্সবাজার-২।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যেসব আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি, সেসব আসনে জোটের সঙ্গী দলগুলোকে ছেড়ে দেওয়া হবে। এটা আরও পরে ঘোষণা করা হবে।

এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, এসব আসনে (প্রার্থী ঘোষণা হয়েছে যেগুলোতে) পরিবর্তনের সম্ভাবনা খুব কম।




 

 
আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত