আমরা প্রতিহিংসা–প্রতিশোধের রাজনীতি চাই না: মির্জা ফখরুল
মুক্তআলো২৪.কম
আমরা প্রতিহিংসা–প্রতিশোধের রাজনীতি চাই না: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও–১ আসনে দল মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা সুশাসন প্রতিষ্ঠা করতে চাই। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই। সকলের জন্য সমান অধিকার নিশ্চিত করতে চাই। আমরা প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আমরা ভালোবাসা, শান্তি ও ভ্রাতৃত্ব দিয়ে ভবিষ্যতে পৌঁছাতে চাই।’
মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও শহরের পৌর কমিউনিটি সেন্টার চত্বরে নির্বাচনী গণসংযোগে তিনি এসব কথা বলেন।মির্জা ফখরুল বলেন, ‘আমি মনে করি আমাদের শেখরটাকে জানা উচিত। আমরা ১৯৭১ সালে একটা স্বাধীনতা যুদ্ধ করেছি। সেই স্বাধীনতা যুদ্ধ আমাদের অস্তিত্ব। আমাদের একটা নতুন দেশ দিয়েছে নতুন ভূখণ্ড দিয়েছে। আমাদেরকে কতগুলো সুযোগ সৃষ্টি করে দিয়েছে। বেঁচে থাকবার, সামনে এগিয়ে যাবার, সন্তানদের সুন্দর ভবিষ্যত দেওয়ার এটা কিন্তু খুব জরুরি।’
এ সময় মির্জা ফখরুল বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে একটা গোষ্ঠী ৭১–কে পেছনে ফেলতে চায়। ৭১–কে পেছনে ফেললে আমি আমার অস্তিত্বকে অস্বীকার করব। এজন্য আমি একটা কথা জোর গলায় বলি ৭১ হচ্ছে আমার মূল অস্তিত্ব। এটাকে নিয়ে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ১৯৭১ সালে আমরা হিন্দু, মুসলমান বৌদ্ধ, খ্রিস্টান সকলে একত্রিত হয়ে স্বাধীনতা যুদ্ধ করেছি।’
বিএনপি মহাসচিব বলেন, ‘এই নির্বাচন অনেক কষ্টার্জিত। যার জন্য দীর্ঘ ১৫ বছর সংগ্রাম করতে হয়েছে, অনেক মূল্য দিতে হয়েছে, ত্যাগ স্বীকার করতে হয়েছে। নির্বাচনের জন্য ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আমরা আন্দোলন করেছি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ছয় বছর জেলে ছিলেন। ৬০ লাখ ভাই–বোনের বিরুদ্ধে মিথ্যা মামলা। বিশ হাজার নেতাকর্মী খুন হয়েছে। ১৭ হাজার নেতা কর্মী গুম হয়েছে। আবারও জুলাইয়ে প্রায় দুই হাজার তরুণ যুবক প্রাণ দিয়েছে। এত ত্যাগ –তিতিক্ষার পরে যে নির্বাচন পেয়েছি এটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এ নির্বাচনে যদি আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি, আগামী পাঁচ বছরের জন্য বাংলাদেশকে আমরা শান্তিপূর্ণ স্থিতিশীল অবস্থায় দেখতে পাব। কিন্তু যদি আমরা সঠিক সিদ্ধান্ত নিতে না পারি, তাহলে আবার সেই বিপদের মধ্যেই পড়ব।’
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ, রমজান আলী, খাইরুজ্জামান রোমানসহ বিএনপির নেতা–কর্মীরা।
মুক্তআলো২৪.কম
- পাবনা ১
জনপ্রিয়তার শীর্ষে এ্যাড.শামসুল হক টুকু এমপি - আওয়ামী লীগের সংসদীয় দলের সভা বুধবার
- বিচার চাইলেন মেয়ে খালেদ মোশাররফ হত্যার
- বাংলার কৃষক-শ্রমিক-মেহনতী জনতার সাথে নৌকা কখনো বেঈমানী করে নাই:
- শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে বিএনপি-জামায়াত : হাছান মাহমুদ
- দেশের উন্নতিতে ঈর্ষান্বিত খালেদা জিয়া : রেলমন্ত্রী
- জোটে পাল্টাপাল্টি বহিষ্কার বিএনপি-জামায়াত টানাপড়েন
- পাল্টা কমিটি ঘোষণা শ্রমিক দলের বিদ্রোহীদের
- প্রচার হয়নি সরকারের উন্নয়নের খবর: গওহর রিজভী
- ফের জামায়াতের হরতাল রোববার সকাল থেকে !
- বিএনপি বিলীন হয়ে যাবে আগামী নির্বাচনের আগেই: এরশাদ
- সরকারের নিয়ন্ত্রণে চলে যাবে বিচার বিভাগ
- শ্রমিক ছাঁটাই থেকে বিরত থাকুন: ওবায়দুল কাদের
- কোন অন্যায় করেননি বঙ্গবন্ধু জয় পাকিস্তান বললেও :মান্না
- কোনো ভূমিকা নেই মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের
















































