ঢাকা, ১৮ মার্চ, ২০২৬ || ৪ চৈত্র ১৪৩২
Breaking:
পরাজিত প্রার্থীদের দায়িত্ব দিয়ে কোটার পক্ষে অবস্থান নিচ্ছে সরকার : জামায়াত      মঙ্গলবার ইরানের ১০ ব্যালিস্টিক মিসাইল-৪৫ ড্রোন ভূপাতিত করার দাবি আমিরাতের      কোথাও যানজট নেই, এবারের ঈদযাত্রা হবে স্বস্তির: সড়ক পরিবহন মন্ত্রী     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার     
১৭৮

অসুস্থ হয়ে হাসপাতালে মাহমুদুর রহমান মান্না

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৬  

অসুস্থ হয়ে হাসপাতালে মাহমুদুর রহমান মান্না

অসুস্থ হয়ে হাসপাতালে মাহমুদুর রহমান মান্না


নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।গতকাল শুক্রবার রাতে তিনি বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হয়েছেন।

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইরতিকা রহমান আজ শনিবার সকালে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ আসনে প্রার্থী হয়েছেন মাহমুদুর রহমান মান্না। তিনি বিএনপির সমর্থন পেয়েছেন।

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইরতিকা রহমান বলেন, গতকাল (শুক্রবার) রাতে মাহমুদুর রহমান হাসপাতালে আসেন। তাঁকে কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়েছে। তিনি করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) আছেন এখন।

মাহমুদুর রহমান মান্নার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে ইরতিকা রহমান বলেন, তিনি সকালে ঘুমাচ্ছিলেন। আপাতত তাঁর পরিস্থিতি স্থিতিশীল আছে। তিনি রেসপন্স করছেন।

এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাহমুদুর রহমান মান্না।নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। গত রোববার দুপুরে তাঁর আপিল মঞ্জুর করে নির্বাচন কমিশন। এতে তাঁর মনোনয়নপত্র বৈধ হয়।







মুক্তআলো২৪.কম

 
 
আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত