ঢাকা, ১৮ মার্চ, ২০২৬ || ৪ চৈত্র ১৪৩২
Breaking:
পরাজিত প্রার্থীদের দায়িত্ব দিয়ে কোটার পক্ষে অবস্থান নিচ্ছে সরকার : জামায়াত      মঙ্গলবার ইরানের ১০ ব্যালিস্টিক মিসাইল-৪৫ ড্রোন ভূপাতিত করার দাবি আমিরাতের      কোথাও যানজট নেই, এবারের ঈদযাত্রা হবে স্বস্তির: সড়ক পরিবহন মন্ত্রী     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  মারা গেছেন অভিনেতা শামস সুমন        পহেলা বৈশাখে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী        জনগণের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির লক্ষ্য: প্রধানমন্ত্রী     
৬৬৯

অপশক্তিকে প্রতিহত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলা হবে :

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২১  

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের


বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তি সংগ্রামে আমরা অনেক দূর উন্নয়নের মহাসড়ক ধরে এগিয়ে গেছি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তি সংগ্রামে আমরা অনেক দূর উন্নয়নের মহাসড়ক ধরে এগিয়ে গেছি। কিন্তু এখনও সাম্প্রদায়িক অপশক্তি আমাদের বিজয়কে সংহত করার পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। কাজেই, বিজয়কে সুসংহত করতে হলে এই অপশক্তিকে পরাজিত করতে হবে।’
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদশে প্রত্যার্বতন দিবস উপলক্ষে আজ রোববার (১০ জানুয়ারি) সকালে ধানমন্ডির ৩২ নম্বরে প্রথমে প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতির পক্ষে সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের এ কথা বলেন।

জনগণকে সঙ্গে নিয়ে সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলা হবে বলে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আজকে আমাদের বিজয়ের ৫০ বছর পর একটা কথা মনে পড়ে, যে আমরা কি বিজয়কে সুসংহত করতে পেরেছি? আজকে বিজয়ী হওয়ার পর, বঙ্গবন্ধুর নৃসংশ হত্যাকান্ডের পর বদলে যাওয়া বাংলাদেশের কারিগর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

তিনি বলেন, আমাদের শত্রুরা এখনো তৎপর, এখনো তারা ষড়যন্ত্র করছে। কাজেই, শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক ও অগণতান্ত্রিক অপশক্তিকে পরাজিত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করে আমরা বিজয়কে সুসংহত করবো। এটাই আজকের প্রত্যাশা।বাসস

 

মুক্তআলো২৪.কম       

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত