ঢাকা, ২২ মার্চ, ২০২৬ || ৮ চৈত্র ১৪৩২
Breaking:
রাজধানীসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে কোনো স্থাপনা থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী        কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ     
২৪৫

শিক্ষার্থী-জনতার আন্দোলনে শহিদদের পরিবারকে তারেক রহমানের আর্থিক

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৪  

শিক্ষার্থী-জনতার আন্দোলনে শহিদদের পরিবারকে তারেক রহমানের আর্থিক অনুদান

শিক্ষার্থী-জনতার আন্দোলনে শহিদদের পরিবারকে তারেক রহমানের আর্থিক অনুদান


বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান শিক্ষার্থী-জনতার গণ-আন্দোলন চলাকালে রাজশাহী জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহতদের (শহিদদের) প্রত্যেক পরিবারকে আর্থিক অনুদান দিয়েছেন।

‘আমরা বিএনপি পরিবার’র একটি প্রতিনিধি দল আজ রোববার রাজশাহী শহরের বাটার মোড়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ জেলার শহিদ পরিবারগুলোর সাথে সাক্ষাত করে তাদেরকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান পৃষ্ঠপোষকের পক্ষে এ অর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন। 
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’র উপদেষ্টা রুহুল কবীর রিজভী আহমেদ। বিশেষ অতিথি ছিলেনÑ বিএনপি’র কোষাধক্ষ্য ও ‘আমরা বিএনপি পরিবার’র উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত, ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল ও আলমগীর কবীর, ‘আমরা বিএনপি পরিবার’র আহবায়ক আতিকুর রহমান রুমন, বিএনপি মিডিয়া সেলের সদস্য ফারজানা শারমিন পুতুল, মৌলভীবাজার বিএনপি’র উপদেষ্টা ও কাতার বিএনপি’র সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু।
রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, সদস্য সচিব মামুনুর রশিদ মামুন ও স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।







মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত