ঢাকা, ২৩ মার্চ, ২০২৬ || ৯ চৈত্র ১৪৩২
Breaking:
স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  দেশে তেলের সরবরাহ স্বাভাবিক আছে: জ্বালানিমন্ত্রী        ইরানের জ্বালানি স্থাপনা ও বিদ্যুৎকেন্দ্রে হামলা ৫ দিনের জন্য স্থগিত: ট্রাম্প     
২৯২

প্রতিবেশীদের নিরাপত্তায় ঢাল হিসেবে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করুন:

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ৭ আগস্ট ২০২৪  

প্রতিবেশীদের নিরাপত্তায় ঢাল হিসেবে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করুন: তারেক রহমান

প্রতিবেশীদের নিরাপত্তায় ঢাল হিসেবে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করুন: তারেক রহমান


বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আপনারা আপনাদের প্রতিবেশী, তারা যে ধর্মেরই হোক না কেন, তাদের নিরাপত্তায় ঢাল হিসেবে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করুন। বুধবার (৭ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে দলীয় সমাবেশে দেওয়া ভার্চুয়াল বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, দেশে সাধারণ মানুষ ও ছাত্রজনতার বিপ্লবের মাধ্যমে স্বৈরাচার হাসিনার পতন হয়েছে। এ বিজয়কে চূড়ান্ত রূপ দিতে হলে দেশের মানুষকে নিরাপত্তা দিতে হবে।
তিনি বলেন, স্বৈরাচার হাসিনার পতনের পর একটি কুচক্রি মহল দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়। তাই বিএনপির সব নেতাকর্মী ও দেশের গণতান্ত্রিক দলকে পাহারায় বসাতে হবে। ধর্ম-বর্ণ পরিচয়ের কারণে কেউ যেন নিরাপত্তাহীনতায় না ভোগে, তা নিশ্চিন্ত করতে হবে।
'কেউ দয়া করে নিজের হাতে আইন তুলে নেবেন না। বিচারের ভার নিজ হাতে দয়া করে নেবেন না। হিংসা, বিদ্বেষ ও প্রতিহিংসা নয়, দায়িত্বশীলতা ও মানবাধিকারের দৃষ্টান্ত স্থাপন করেন। বিএনপির নাম ব্যবহার করে অপরাধ করতে চাইলে তাকে ধরে আইনের হাতে সোপর্দ করুন।'

তারেক রহমান আরও বলেন, সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক দলের কাছে ক্ষমতা অতি দ্রুত সময়ে ফিরে নিয়ে আসতে হবে।








মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত