ঢাকা, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ || ৩ ফাল্গুন ১৪৩২
Breaking:
নিউইয়র্কে করোনা মহামারি তহবিল আত্মসাৎ, ৮ বাংলাদেশির দোষ স্বীকার      বিএনপি ভোট পেয়েছে ৪৯.৯৭%, জামায়াত ৩১.৭৬%, এনসিপি ৩.০৫%      পদত্যাগের গুঞ্জন নিয়ে আইজিপি বললেন ‘সংবাদ সত্য নয়’     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ধানমণ্ডি ৩২ থেকে ঢাবি শিক্ষকসহ আটক ২        মঙ্গলবার সকালে এমপি, বিকেলে মন্ত্রীদের শপথ : আইন উপদেষ্টা     
৪৪৮৯

পদবি পাল্টাতে রাজি নন রানি বিয়ের পরও!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ জুন ২০১৪   আপডেট: ৩ জুলাই ২০১৪

রানি মুখার্জি।

রানি মুখার্জি।

আদিত্য চোপড়াকে বিয়ে করেন রানি মুখার্জি এপ্রিলে চুপিচুপি। কিন্তু বয়ের পরেই নিজের পদবি পাল্টাতে রাজি নন এই অভিনেত্রী। রানি জানিয়েছেন, ‘আমি আমার নাম ভালোবাসি আর আমি সেটাই রাখব। ছবির কারণে সকলে আমায় রানি মুখার্জী হিসেবেই চেনে আর তারা সেই নামেই আমাকে আগামী দিনেই চিনবে। আমি যখন আমার সন্তানদের স্কুলে ভর্তি করতে যাব তখন পদবি বদল করব। কিন্তু আমার ভক্তদের জন্য আমি চিরকাল রানি মুখার্জিই থাকব।’ একটা সময় ছিল বাঙালিরাই ছিলেন বলিউডের মাথা। রানির পরিবারও বরাবরই ছবির জগতের সঙ্গে বলা ভালো বলিউডের সঙ্গে যুক্ত। সে কারণেই বোধহয় বলিউডে নিজের বাঙালি আধিপত্য ছাড়তে নারাজ রানি। আপাতত রানি ব্যস্ত তাঁর নতুন ছবি ‘মরদানি’র শুটিংয়ে। এই ছবিতে রানিকে দেখা যাবে এক নারী পুলিশের চরিত্রে। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। ছবিটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ২২ আগস্ট। বিয়ের পর এটাই রানির প্রথম ছবি।

আরও পড়ুন
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত