ঢাকা, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ || ১৬ ফাল্গুন ১৪৩২
Breaking:
মানুষ অনেক আশা নিয়ে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের ফ্লাইট স্থগিত করল বিমান        ইরানের বালিকা বিদ্যালয়ে বোমাবর্ষণে নিহত বেড়ে ৪০        ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ     
৬৫৮২

এম আর ফারজানা`র কবিতা-

`পতিতা`

নিউওয়ার্ক,নিউ জার্সি থেকেঃএম আর ফারজানা

প্রকাশিত: ৮ জুলাই ২০১৪   আপডেট: ২২ আগস্ট ২০১৪

দারিদ্রতার ধুলো কষ্টের জীবন
স্বপ্ন দুমুঠো ভাত,
প্রতিদিন পরে পতিতার পিঠে
কোন দালালের হাত।

ভদ্র খদ্দর ভদ্র পুরুষ
সমাজে অনেক নাম,
ন্যায্যটুকু পায় না পতিতা
ঝড়িয়ে দেহের ঘাম।

কপালে শুধু গালাগাল জোটে
নষ্টা ভ্রষ্টা রাশি,
পুরুষ তুমি সাধু হলে বটে
পতিতার ঘরে আসি।

আজ পতিতার খদ্দর জোটেনি
হয়নি কোন রান্না
ক্ষুধার রাজ্যে পেট চুই চুই
ফুঁপিয়ে শুধু কান্না ।।

আরও পড়ুন
প্রবাস ভাবনা বিভাগের সর্বাধিক পঠিত