ঢাকা, ২৮ মার্চ, ২০২৬ || ১৪ চৈত্র ১৪৩২
Breaking:
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ      হরমুজ প্রণালি দিয়ে চলতে পারবে বাংলাদেশসহ ৫ দেশের জাহাজ: ইরান     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ‘যারা বাংলাদেশ মানে না তাদের এ দেশে রাজনীতি করার অধিকার নেই’        দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় প্রাণহানি বেড়ে ২৬        জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন     
১৭১৮

বাসচাপায় অটোরিকশা চালকসহ নিহত ২ পাবনায়

অনলাইন

প্রকাশিত: ২৩ জুলাই ২০১৪   আপডেট: ২৩ আগস্ট ২০১৪

ছবি প্রতিকী।

ছবি প্রতিকী।

বাসের চাপায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ দু’জন নিহত হয়েছেন,পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার কাশিনাথপুর এলাকায়।এসময় আহত হয়েছেন অন্ততঃ পাঁচজন।বুধবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত অটোরিকশা চালক আব্দুর রাজ্জাক (৩০) বেড়া উপজেলার আমিনপুর থানার সৈয়দপুর গ্রামের মগরেব প্রামাণিকের ছেলে। অপরজনের নাম জানা যায়নি। 
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, সকালে সোলা পরিবহন নামে যাত্রীবাহী একটি বাস পাবনা থেকে ময়মনসিংহ যাচ্ছিল। বাসটি বেড়া উপজেলার কাশিনাথপুর বাজার মোড়ে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে দাঁড়িয়ে থাকা তিনটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাজ্জাক নামে এক চালকের মৃত্যু হয় এবং আহত হয় আরও দুই চালকসহ ছয়জন। আহতদের মধ্যে নজরুল ইসলাম (৫৫), আক্কাস আলী (৫০), আশরাফুল ইসলাম আশু (৩০), সাইদুল ইসলাম (২০) ও রবিউল ইসলামকে (১৭) বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) ডা. কার্তিক চন্দ্র সাহা বাংলানিউজকে জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে অজ্ঞাত পরিচয় (২৮) এক অটোরিকশা যাত্রী মারা যান।‘সূত্র অনলাইন’

আরও পড়ুন
পাবনার খবর বিভাগের সর্বাধিক পঠিত