শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ স্লোগান, উত্তেজনা
প্রথমবারের মতো মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
০৮:৩৪ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার
প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। আজ শনিবার এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বলে নৌবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টের মাধ্যমে জানানো হয়।
০৭:১৬ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার
একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষার অধিকারের জন্য জীবন উৎসর্গ করা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
০২:০২ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ কর্মসূচি
অমর একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাঙালি জাতির জীবনের এক অবিস্মরণীয় দিন। পাকিস্তানের শাসকগোষ্ঠীর দুঃশাসন ও শোষণের শৃঙ্খল ভেঙে বাঙালি জাতিসত্তা বিনির্মাণের প্রথম সোপান। ব্রিটিশ ঔপনিবেশিক শৃঙ্খল থেকে মুক্ত হতে না হতেই পাকিস্তানি শাসকগোষ্ঠী আমাদের মুখের ভাষা "বাংলা" কেড়ে নিতে চায়। মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা দিলেন 'উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা"।
০৮:৪৭ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার
সমতার ভিত্তিতে কূটনীতিক সম্পর্ক: শামা ওবায়েদ
বাংলাদেশের পররাষ্ট্র নীতি প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে কূটনীতিক সম্পর্ক চায় সরকার। তিনি বলেন, ‘আমাদের পররাষ্ট্র নীতি সকল দেশের সঙ্গে সমমর্যাদা নিয়ে। সকল দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক থাকবে, বন্ধুত্ব থাকবে, কিন্তু সেটা হবে সমতার ভিত্তিতে, পারস্পরিক মর্যাদার ভিত্তিতে এবং অবশ্যই বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের মানুষের স্বার্থকে এক নম্বর গুরুত্ব দিয়ে সকল পররাষ্ট্র নীতি হবে।’
০৮:৪০ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার
গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
০৭:৪৮ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার
আওয়ামী লীগের ধানমন্ডি অফিসের ফটকে বঙ্গবন্ধুর ছবি রেখে স্লোগান
জুলাই গণঅভ্যুত্থানের মুখে সরকারের পতনের পর আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছিল উত্তেজিত জনসাধারণ। প্রায় দেড় বছর পর এবার সেই কার্যালয়ের ফটকের সামনে জাতীয় পতাকা ও বঙ্গবন্ধু ছবি রেখে কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের একদল নেত্রী স্লোগান দিয়েছে।
০৭:৩০ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার
‘ফ্যামিলি কার্ডে’ পাওয়া যাবে নগদ টাকা, প্রথমে পাবেন যারা
দেশে পাঁচ কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবনির্বাচিত বিএনপি সরকার। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এক আন্ত মন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়। বৈঠকের পর এ তথ্য জানান তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপন।
০৭:১১ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার
ফ্যামিলি কার্ড বিতরণে কমিটি গঠন, আছেন যারা
প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা প্রদানে ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত ১৫ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এসংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
০৮:৫০ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
ভাই অ্যান্ড্রুর গ্রেফতার নিয়ে রাজা চার্লস বললেন ‘আইন নিজের গতিতে
ব্রিটিশ রাজপরিবারের দীর্ঘদিনের বিতর্কিত সদস্য অ্যান্ড্রু (৬৬) গ্রেফতার হয়েছেন। ৬৬তম জন্মদিনে স্যান্ড্রিংহাম এস্টেট থেকে ‘সরকারি পদে থাকাকালীন অসদাচরণের’ অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
০৮:০১ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
সংযমের মধ্য দিয়ে সমাজজীবনে শান্তি-স্বস্তি-ইনসাফ ফিরে আসুক:
পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সংযমের মধ্য দিয়ে হিংসা-প্রতিহিংসার আবর্ত থেকে মুক্ত হয়ে সমাজজীবনে শান্তি-স্বস্তি-ইনসাফ ফিরে আসুক। এই হোক পবিত্র রমজান মাসে প্রার্থনা।
০৭:২২ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন : ডোনাল্ড ট্রাম্পের চিঠি
বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৮ ফেব্রুয়ারি) পাঠানো শুভেচ্ছা বার্তা সম্বলিত এক চিঠিতে তিনি তারেক রহমানের ঐতিহাসিক বিজয়ের জন্য অভিনন্দন জানান এবং তার সফলতা কামনা করেন।
০৭:০৩ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
রাত পৌনে ১০টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাত পৌনে ১০টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ভাষণটি সরাসরি সম্প্রচার করবে।
০৭:৪৩ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার
রোজায় বিদ্যুৎ পরিস্থিতি মোকাবিলাই মূল চ্যালেঞ্জ : বিদ্যুৎমন্ত্রী
দায়িত্ব গ্রহণের পর রোজা ও সেচ মৌসুমে বিদ্যুৎ পরিস্থিতি মোকাবেলা করাই মূল চ্যালেঞ্জ বলে হবে জানিয়েছেন নতুন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
০৬:১৯ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার
জুলাই সনদ ‘অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’ ঘোষণা চেয়ে রিট
‘জুলাই জাতীয় সনদ’ অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একই সঙ্গে সনদটির কার্যকারিতা স্থগিতের নির্দেশনাও চাওয়া হয়েছে রিটে।
০৫:৫৯ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার
প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ চালু
বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সব ধরনের আপডেট জনগণের কাছে পৌঁছে দিতে অফিশিয়াল ফেসবুক পেজ চালু করা হয়েছে।
০৫:৪৬ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বুধবার বিকেল ৩টার দিকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
০৫:২৯ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার
নতুন প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টা নিয়োগ
সদ্যগঠিত নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ১০ জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।আজ মঙ্গলবার নতুন সরকার গঠনের পর রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
০৯:০৯ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার
বিরোধীদলীয় নেতা শফিকুর, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ
ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। উপনেতা হচ্ছেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে বিরোধীদলীয় চিফ হুইপ করা হয়েছে।
০৭:৩৭ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার
নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার অফিসে সাক্ষাৎ করেন ঢাকা সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।।
০৭:২৩ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার
মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৪৯ জন। তাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ঘোষিত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে তিনজন টেকনোক্র্যাট কোটায় জায়গা পেয়েছেন।
০৭:০৯ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার
প্রধানমন্ত্রীর শপথ নিলেন তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নতুন সরকারের প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
০৬:৩০ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার
হরমুজ প্রণালিতে নৌ মহড়া শুরু করেছে ইরান
পারস্য উপসাগরের হরমুজ প্রণালিতে ‘স্মার্ট কন্ট্রোল অব দ্য স্ট্রেইট অব হরমুজ’ নামে একটি নৌ-মহড়া শুরু করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী।
০৬:৪১ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার
শপথের পরে সংসদীয় দলের বৈঠক ডেকেছে বিএনপি
জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠানের পর সংসদীয় দলের সভা ডেকেছে বিএনপি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।
০৬:২১ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার




















































































