নির্বাচনের উৎসব আমেজে বিএনপির বর্জনের ডাক ঢাকা পড়ে গেছে :
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচন নিয়ে যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে, তাতে বিএনপির নির্বাচন বর্জনের ডাক ঢাকা পড়ে গেছে। এখন নির্বাচন উৎসব আমেজ শুরু হয়ে গেছে। সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
০৭:০২ পিএম, ২০ নভেম্বর ২০২৩ সোমবার
বেড়ায় রিজভীর মিথ্যাচারের প্রতিবাদে ছাত্রলীগের সংবাদ সম্মেলন
পাবনা প্রতিনিধিঃ পাবনা বেড়ায় মোজাহার মোল্লা হত্যাকান্ড নিয়ে বিএনপির যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভীর মিথ্যা বক্তব্যর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বেড়া উপজেলা ও পৌর ছাত্রলীগ। গতকাল (সোমবার ২০ নভেম্বর) দুপুরে বেড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জব্বার হোসাইন এক লিখিত বক্তব্যে বলেন।
০৬:৫৮ পিএম, ২০ নভেম্বর ২০২৩ সোমবার
পর্যটনে বাংলাদেশ-নেপাল-মালদ্বীপের মধ্যে সহযোগিতার ওপর গুরুত্বারোপ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারস্পরিক স্বার্থে পর্যটন শিল্পের বিকাশের লক্ষে বাংলাদেশ, নেপাল এবং মালদ্বীপের মধ্যে সহযোগিতা গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন।
০৬:৪৯ পিএম, ২০ নভেম্বর ২০২৩ সোমবার
বাংলাদেশ থেকে নির্মাণ শ্রমিক নিতে আগ্রহী স্কটল্যান্ড
স্কটল্যান্ডের ছয় সদস্যের বিভিন্ন রাজনৈতিক দলের পার্লামেন্টারি গ্রুপ (সিপিজি)’র একটি প্রতিনিধি দল আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাত করেন। এ সময় তারা বাংলাদেশ থেকে নির্মাণ শ্রমিক নেয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে।
০৬:১৮ পিএম, ২০ নভেম্বর ২০২৩ সোমবার
তফসিল ঘোষণার পর সারাদেশের মানুষ গণজাগরণের ঢেউ তুলেছে :
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সারাদেশের মানুষ গণজাগরণের ঢেউ তুলেছে।
০৮:৪৬ পিএম, ১৯ নভেম্বর ২০২৩ রোববার
শিক্ষকের বিচারে অস্তুষ্ট হওয়ার ঘটনায়, পায়নার মোজাহার হত্যাকান্ড
পাবনা প্রতিনিধি: পাবনার বেড়া উপজেলায় মোজাহার মোল্লা (৭২) কে হত্যার একের পর এক কাহিনীর জট খুলতে শুরু করেছে। পরিবার ও স্থানীয় সুত্রে জানা গেছে, গত ১৪ নভেম্বর বেড়া হাই স্কুলে বার্ষিকী পরিক্ষার অনুষ্ঠিত হয়। হাই স্কুলে পড়ুয়া নবম শ্রেনীর ছাত্র হাসান পিতা ফজলু ও তার সহপাঠী সৌরভ পিতা পলাশ একই স্কুলে পড়ে। ১৪ নভেম্বর পরিক্ষার হলে দুজন পরিক্ষার খাতা দেখা দেখি করার চেষ্টা করে তাতে হাসান রাজি হয়নি। স্কুল শেষে দুজনে ঝগড়া ও হাতাহাতিতে লিপ্ত হয়। বিষটি শ্রেনী শিক্ষকের সহায়তায় প্রধান শিক্ষিক পর্যন্ত গড়ায় স্কুলের প্রধান শিক্ষক বিচার করে ১শ টাকা জরিমানা করে ।
০৭:৪২ পিএম, ১৯ নভেম্বর ২০২৩ রোববার
দ্বিতীয় দিনে আওয়ামী লীগের ১২১২ মনোনয়ন ফরম বিক্রি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগ দ্বিতীয় দিনে ১ হাজার ২১২ টি মনোনয়ন ফরম বিক্রি করেছে। এর মধ্যে সরাসরি ১ হাজার ২১২ জন আর অনলাইনে ৩২ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এতে আয় হয়েছে ৬ কোটি ৬ লাখ টাকা। দুই দিনে মোট ফরম বিক্রির হয়েছে ২ হাজার ২৮৬ টি।
০৭:২৩ পিএম, ১৯ নভেম্বর ২০২৩ রোববার
দল না করে, ত্যাগ-তিতিক্ষা ছাড়া মনোনয়ন পাওয়ার সুযোগ নেই : ড. হাছান
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দল না করে, ত্যাগ-তিতিক্ষা ছাড়া মনোনয়ন পাওয়ার সুযোগ নেই। তিনি বলেন, ‘আমাদের দল আওয়ামী লীগের ক্ষেত্রে দল না করে মনোনয়ন পাওয়ার কোনো সুযোগ নাই। অবশ্যই তার দলীয় ত্যাগ-তিতিক্ষা থাকতে হবে, দীর্ঘ ধারাবাহিকতা ও জনপ্রিয়তা থাকতে হবে। এর বাইরে কারো মনোনয়ন পাওয়ার কোনো সুযোগ নাই।’
০৭:১৩ পিএম, ১৯ নভেম্বর ২০২৩ রোববার
ঢাকা ভিয়েনা কনভেনশন অনুযায়ী কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করে :
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ বলেছেন, বাংলাদেশ ভিয়েনা কনভেনশন অনুযায়ী এখানে অবস্থানরত সকল বিদেশী কূটনীতিকের নিরাপত্তা নিশ্চিত করে আসছে এবং তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি তার মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, ‘এ ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা (এখানে অবস্থানরত) সকল কূটনীতিকের নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছি। আমরা যথাযথভাবে ভিয়েনা কনভেনশন অনুসরণ করে যাচ্ছি।’ সম্প্রতি বাংলাদেশে মার্কিন দূতাবাসের কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।
০৭:০৮ পিএম, ১৯ নভেম্বর ২০২৩ রোববার
রাষ্ট্রপতির সহযোগিতা চেয়েছেন রওশন এরশাদ
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা চেয়েছেন।
০৭:০০ পিএম, ১৯ নভেম্বর ২০২৩ রোববার
বাংলাদেশে বৃহত্তর বিদেশি বিনিয়োগ চেয়েছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আরো বিদেশি বিনিয়োগ চেয়ে বলেছেন, তাঁর সরকার বৃহত্তর বিদেশী বিনিয়োগ আকর্ষণের জন্য সম্ভাব্য সব ব্যবস্থা নিচ্ছে।
০৬:৪৭ পিএম, ১৯ নভেম্বর ২০২৩ রোববার
নির্বাচনে মহাজোটগতভাবে প্রতিদ্বন্দ্বীতা করবে জাতীয় পার্টি, ইসিতে
বিগত ৩টি জাতীয় নির্বাচনের ধারাবাহিকতায় চতুর্থবারের মতোই আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরীক দল হিসেবে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি।
১০:০৪ পিএম, ১৮ নভেম্বর ২০২৩ শনিবার
মালদ্বীপের নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে তথ্যমন্ত্রী
মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে অংশ নিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মালদ্বীপের রাজধানী মালের রিপাবলিক স্কয়ারে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় সে দেশের নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জ এবং ভাইস প্রেসিডেন্ট হুসেইন মোহামেদ লতিফের শপথ অনুষ্ঠানে দেশের পক্ষে যোগ দেন তিনি।
০৯:৪৯ পিএম, ১৮ নভেম্বর ২০২৩ শনিবার
রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে আজ সকালে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, ‘সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী পশ্চিম ইউরোপের দেশ বেলজিয়াম এবং সৌদি আরবে সাম্প্রতিক সফরসহ বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে আলোচনা করেন।’
০৮:০৬ পিএম, ১৮ নভেম্বর ২০২৩ শনিবার
আগামী ১০-১৫ বছরে বিএনপি-জামায়াত বলে কোন দল টিকে থাকবেনা : জয়
প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা এবং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয় বিএনপি-জামায়াতকে সন্ত্রাস ও জঙ্গিবাদী উল্লেখ করে বলেছেন, আগামী ১০ থেকে ১৫ বছরে বাংলাদেশে বিএনপি-জামাত বলে কোন দল টিকে থাকবেনা।
০৭:৫৬ পিএম, ১৮ নভেম্বর ২০২৩ শনিবার
ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হতে পারে : প্রধানমন্ত্রী
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেছেন, শুধুমাত্র ভোট এবং নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন করা যেতে পারে।
০৭:৫১ পিএম, ১৮ নভেম্বর ২০২৩ শনিবার
আগামীকাল জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড বিতরণ করবেন সজীব ওয়াজেদ জয়
প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা এবং সিআরআই চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয় আগামীকাল রাজধানীর উপকণ্ঠে সাভারে একটি অনুষ্ঠানে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২৩ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।
১১:৫১ পিএম, ১৭ নভেম্বর ২০২৩ শুক্রবার
পারস্পরিক কল্যাণে বাংলাদেশ-ভারত সম্পর্ক বজায় রাখতে হবে: শ্রিংলা
গত দেড় দশকে বাংলাদেশের উল্লেখযোগ্য প্রবৃদ্ধির প্রশংসা করে ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, দুই দেশের জনগণের পারস্পরিক স্বার্থে বিদ্যমান বাংলাদেশ-ভারত সম্পর্ক অব্যাহত রাখতে হবে।
১১:৩৭ পিএম, ১৭ নভেম্বর ২০২৩ শুক্রবার
ডোনাল্ড লু’র চিঠির জবাবে আওয়ামী লীগ : সংলাপের যথেষ্ট সময় নেই
দ্বাদশ জাতীয় নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।
১১:১৫ পিএম, ১৭ নভেম্বর ২০২৩ শুক্রবার
‘গাজায় মিলছেনা একটা রুটিও’
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) বৃহস্পতিবার বলেছে, গাজার বেসামরিক নাগরিকরা অনাহারে ভুগছে। কারণ, সেখানে একেবারে প্রয়োজনীয় খাদ্য ও পানি পাওয়া যাচ্ছে না। একটি মাত্র রুটিও জুটছেনা অনাহারে থাকা নিরীহ বেসামরিক নাগরিকদের ভাগ্যে। খবর এএফপি’র।
রোম ভিত্তিক এ খাদ্য সংস্থার নির্বাহী পরিচালক সিন্ডি ম্যাককেইন এক বিবৃতিতে বলেছেন
০৭:২১ পিএম, ১৭ নভেম্বর ২০২৩ শুক্রবার
জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য সব দলেরপ্রতি আহ্বান:প্রধানমন্ত্রী
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য বিএনপি-জামায়াতসহ দেশের সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন যে, অপরাধ সংঘটন ও অগ্নিসংযোগের জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে বিএনপি-জামায়াতের আসন্ন সংসদ নির্বাচনে অংশ গ্রহন করা উচিত।
০৭:১৫ পিএম, ১৭ নভেম্বর ২০২৩ শুক্রবার
আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু আগামীকাল : চলবে মঙ্গলবার পর্যন্ত
নির্বাচন কমিশন ঘোষিত তফশিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগে মনোনয়ন প্রত্যাশি প্রার্থীদের মাঝে আগামীকাল (১৮ নভেম্বর) শনিবার সকাল ১০ টা থেকে মনোনয়ন ফরম বিক্রি করবে আওয়ামী লীগ।
০৭:০৯ পিএম, ১৭ নভেম্বর ২০২৩ শুক্রবার
উপকূল অতিক্রম সম্পন্ন করেছে ঘূর্ণিঝড় মিধিলি
আজ বিকেল ৩টায় উপকূল অতিক্রম সম্পন্ন করেছে ঘূর্ণিঝড় 'মিধিলি'।
আজ বিকেল সাড়ে ৩টায় আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় 'মিধিলি' উত্তর-উত্তরপূর্ব
০৬:৫১ পিএম, ১৭ নভেম্বর ২০২৩ শুক্রবার
চলমান সংঘাত বন্ধে বিশ্ব নেতাদের প্রতি ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংঘাতের অবসান ঘটাতে বিশ্ব নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, জাতিগুলোর মধ্যে আস্থার ঘাটতি এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধার অভাব ইউরোপে চলমান যুদ্ধ এবং ফিলিস্তিনকে গণহত্যার দিকে নিয়ে যাচ্ছে।
০৬:৩৮ পিএম, ১৭ নভেম্বর ২০২৩ শুক্রবার




















































































