ঢাকা, ২৬ মার্চ, ২০২৬ || ১২ চৈত্র ১৪৩২
Breaking:
পাম্প বন্ধ হওয়ার সুযোগ নেই: পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন      তারেক রহমানের সরকার প্রতিশ্রুতি পালন করে: মির্জা ফখরুল      স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন     

সিলেটে ট্রেনের বগিতে আগুন

সিলেট রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা উপবন এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে যাত্রা না থামিয়ে নির্ধারিত সময়েই ঢাকার উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রেখেছে ট্রেনটি।

০৯:৪৭ পিএম, ২৩ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার

ডলারের অবমূল্যায়ন একটি বিচক্ষণ পদক্ষেপ : বিবি

বাংলাদেশ ব্যাংক (বিবি) বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেদা) এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)’র ডলারের দাম ০.৫০ টাকা অবমূল্যায়নের সাম্প্রতিক সিদ্ধান্তের প্রশংসা করেছে ।

০৯:০৬ পিএম, ২৩ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার

বিএনপির আগুন সন্ত্রাসের বিরুদ্ধে কলম ধরুন :তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহ্মুদ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন, আন্দোলনের নামে গুহা থেকে বের হয়ে অনলাইনে চেহারা দেখিয়ে বিএনপির কর্মসূচির নামে গাড়ি পোড়ানো, আগুন সন্ত্রাস চালানো, মানুষের ওপর বোমা নিক্ষেপের কর্মসূচি ঘোষণা করা হচ্ছে। এগুলো কোনো রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। এর বিরুদ্ধে দয়া করে আপনারা কলম ধরুন, কথা বলুন। 

০৯:০১ পিএম, ২৩ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার

রাজশাহী ও রংপুর বিভাগে ৬৯ প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজশাহী ও রংপুর বিভাগের ৬৯ টি আসনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।
আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগর সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান  দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

০৮:৪৮ পিএম, ২৩ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার

নির্বাচনের মাধ্যমে জনপ্রিয়তা যাচাইয়ের জন্য বিএনপি’র প্রতি আহ্বান

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জনগণ কাকে ক্ষমতায় দেখতে চায় তা যাচাইয়ের জন্য আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য বিএনপি’র প্রতি আহ্বান জানিয়েছেন।
 

০৮:০৯ পিএম, ২৩ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার

তিনশ’ আসনেই নির্বাচন করার ঘোষণা জাতীয় পার্টির

দ্বাদশ জাতীয় সংসদের তিনশ’ আসনেই নির্বাচন করবে জাতীয় পার্টি। আজ দুপুর পর্যন্ত  জাতীয় পার্টির প্রায় ১ হাজার ৪ শ’ মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। প্রায় প্রত্যেক আসনেই একাধিক আগ্রহী প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। 

০১:৫০ এএম, ২৩ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার

বিশ্ব বাঁচাতে যুদ্ধকে না বলুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানবজাতি ও মানবতা রক্ষায় সব ধরনের যুদ্ধ ও সংঘাতকে বিশ্বের দৃঢ়ভাবে না বলতে হবে।তিনি বলেন, ‘আজকের বিশ্বায়নের পরিস্থিতিতে মানুষের জীবন ও মানবতাকে বাঁচাতে সকল যুদ্ধ ও সংঘাতকে দৃঢ়ভাবে ‘না’ বলা অবশ্যই সহজ হবে।’

১২:৫৯ এএম, ২৩ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার

কল্যাণ পার্টির নেতৃত্বে নতুন জোট: নির্বাচনে যাওয়ার ঘোষণা

বিএনপির অন্যতম শরিক দল বাংলাদেশ কল্যাণ পার্টির নেতৃত্বে নতুন জোট যুক্তফ্রন্টের আত্মপ্রকাশ ঘটেছে। একই সাথে এই জোটটি বর্তমান সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে।

১২:৪৪ এএম, ২৩ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার

এনডিসি স্নাতকদের অর্জিত জ্ঞান দেশের সেবায় ব্যবহারের আহ্বান

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আজ ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স (এএফডব্লিউসি) এর স্নাতকদের ন্যায়বিচার এবং জনগণের মুক্তির প্রচারের মাধ্যমে নিজ নিজ দেশের সেবায় আত্মনিয়োগের আহ্বান জানিয়েছেন। বঙ্গভবনের দরবার হলে এনডিসি ও এএফডব্লিউ কোর্স-২০২৩ এর স্নাতকদের সাথে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহবান জানান।

০৭:৩১ পিএম, ২২ নভেম্বর ২০২৩ বুধবার

ঢাকায় আন্তর্জাতিক জিমন্যাস্টিকস ফেডারেশনের নির্বাহী কমিটির সভা

বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের (বিজিএফ) ব্যবস্থাপনায় ইন্টারন্যাশনাল জিমন্যাস্টিকস ফেডারেশনের (এফআইজি) নির্বাহী কমিটির সভার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন  সেনাবাহিনী প্রধান  জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। 

০৬:৪৪ পিএম, ২২ নভেম্বর ২০২৩ বুধবার

৩৪ দেশকে নির্বাচন পর্যবেক্ষণের আমন্ত্রণ

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক), ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি), দ্য অ্যাসোসিয়েশন অব ওয়ার্ল্ড ইলেকশন বডিজ (এ-ওয়েব) ও ফোরাম অব ইলেকশন ম্যানেজমেন্ট সাউথ এশিয়া (ফিমবোসা)ভুক্ত ৩৪ দেশকে নির্বাচন পর্যবেক্ষণের আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়।

০৬:৩৮ পিএম, ২২ নভেম্বর ২০২৩ বুধবার

গাড়ি পোড়ালে অর্থ ও দলে প্রমোশন, বিএনপির এ কেমন রাজনীতি:

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির এটি কি জঘন্য ন্যাক্কারজনক ঘৃণ্য রাজনীতি যে, গাড়িতে বা কোনো যাত্রীবাহী বাসে আগুন দিলে ১০ হাজার টাকা ‘পেমেন্ট’ দেয়া হয়, আবার সেটা নিশ্চিত করার জন্য ভিডিও ধারণ করে লন্ডনে তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে এবং এখানের ঊর্ধ্বতন নেতাদের কাছে পাঠাতে হয়। এটি কি কোনো রাজনৈতিক দলের কাজ! জঙ্গি, সন্ত্রাসী সংগঠনও তো এ রকম কাজ করে না। 

০৬:২৮ পিএম, ২২ নভেম্বর ২০২৩ বুধবার

আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা কাল

বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আগামীকাল (২৩ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর তেজগাঁও-এ অবস্থিত ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

০৫:৫৯ পিএম, ২২ নভেম্বর ২০২৩ বুধবার

বিএনপি না এলেও নির্বাচন একতরফা হবে না : ওবায়দুল কাদের

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি না এলেও নির্বাচন একতরফা হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
 

০৫:৫৫ পিএম, ২২ নভেম্বর ২০২৩ বুধবার

বিদেশে বসে গুজব রটনাকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট দেশে মামলা হচ্ছে :

তথ্য ও সম্প্রচারমন্ত্রী  এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিদেশে বসে গুজব রটনাকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট দেশে মামলা হচ্ছে।
 

০৮:২৬ পিএম, ২১ নভেম্বর ২০২৩ মঙ্গলবার

সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি আজ সকালে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
রাষ্ট্র প্রধান শ্রদ্ধা জানানোর পর কিছুক্ষণ সেখানে নীরবে দাঁড়িয়ে থাকেন।

 

০৮:২০ পিএম, ২১ নভেম্বর ২০২৩ মঙ্গলবার

সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশস্ত্র বাহিনী দিবস-২০২৩ উপলক্ষে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
আজ সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।

০৮:১৫ পিএম, ২১ নভেম্বর ২০২৩ মঙ্গলবার

অগ্নিসন্ত্রাসের মাধ্যমে কিছুই অর্জন করা যায় না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি-জামায়াত জোট সন্ত্রাস-নৈরাজ্যের অবসান ঘটিয়ে চেতনায় ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করে বলেছেন, অগ্নিসন্ত্রাসের মাধ্যমে কিছুই অর্জন করা যায় না। 

০৮:০৭ পিএম, ২১ নভেম্বর ২০২৩ মঙ্গলবার

কিছু লোক লাশের ওপর দিয়ে ক্ষমতায় যেতে চায়, যা খুবই অমানবিক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কিছু লোক লাশের ওপর দিয়ে ক্ষমতা দখলের কথা ভাবছে, যা খুবই অমানবিক।প্রধানমন্ত্রী বলেন, ‘যারা জনগণকে হত্যা করে লাশের ওপরে পাড়া দিয়ে ক্ষমতায় যাবার চিন্তা করে তাদের মতো অমানবিকতা আমি আর কোথাও দেখি না।’

০৭:৫৮ পিএম, ২১ নভেম্বর ২০২৩ মঙ্গলবার

নির্বাচনে ভোটাররা পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন :

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা স্বাধীনভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। কমিশন সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করবে। 

১১:২৩ পিএম, ২০ নভেম্বর ২০২৩ সোমবার

হরতালে ট্রেনসহ ১৮ যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা :

বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘন্টার হরতালে রাজধানী ঢাকাসহ সারাদেশে ১৮টি  যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় জামালপুরের সরিষা বাড়িতে একটি যাত্রীবাহী ট্রেনের তিনটি বগি আগুনে ভস্মীভূত হয়েছে। এ আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২৯ ইউনিট ও ১৪৪ জন জনবল কাজ করেছে। 

০৭:০৯ পিএম, ২০ নভেম্বর ২০২৩ সোমবার

নির্বাচনের উৎসব আমেজে বিএনপির বর্জনের ডাক ঢাকা পড়ে গেছে :

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচন নিয়ে যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে, তাতে বিএনপির নির্বাচন বর্জনের ডাক ঢাকা পড়ে গেছে। এখন নির্বাচন উৎসব আমেজ শুরু হয়ে গেছে। সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। 

০৭:০২ পিএম, ২০ নভেম্বর ২০২৩ সোমবার

বেড়ায় রিজভীর মিথ্যাচারের প্রতিবাদে ছাত্রলীগের সংবাদ সম্মেলন

পাবনা প্রতিনিধিঃ পাবনা বেড়ায় মোজাহার মোল্লা হত্যাকান্ড নিয়ে বিএনপির যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভীর মিথ্যা বক্তব্যর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বেড়া উপজেলা ও পৌর ছাত্রলীগ। গতকাল (সোমবার ২০ নভেম্বর) দুপুরে বেড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জব্বার হোসাইন এক লিখিত বক্তব্যে বলেন।

০৬:৫৮ পিএম, ২০ নভেম্বর ২০২৩ সোমবার

পর্যটনে বাংলাদেশ-নেপাল-মালদ্বীপের মধ্যে সহযোগিতার ওপর গুরুত্বারোপ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারস্পরিক স্বার্থে পর্যটন শিল্পের বিকাশের লক্ষে বাংলাদেশ, নেপাল এবং মালদ্বীপের মধ্যে সহযোগিতা গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন।

০৬:৪৯ পিএম, ২০ নভেম্বর ২০২৩ সোমবার