চলমান সংঘাত বন্ধে বিশ্ব নেতাদের প্রতি ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংঘাতের অবসান ঘটাতে বিশ্ব নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, জাতিগুলোর মধ্যে আস্থার ঘাটতি এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধার অভাব ইউরোপে চলমান যুদ্ধ এবং ফিলিস্তিনকে গণহত্যার দিকে নিয়ে যাচ্ছে।
০৬:৩৮ পিএম, ১৭ নভেম্বর ২০২৩ শুক্রবার
ইসির অনাপত্তি সাপেক্ষে যে কোন কর্মকর্তা-কর্মচারীকে বদলি করা যাবে
নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের (ইসির) অনুমতি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় যে কোন কর্মকর্তা-কর্মচারীকে বদলি করতে পারবে।
০৬:৫৯ পিএম, ১৬ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার
জাতিসংঘে সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা রেজুল্যুশন গৃহীত
জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে বুধবার মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমসহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতি’ শীর্ষক রেজুল্যুশন সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
০৬:৫৩ পিএম, ১৬ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার
বঙ্গোপসাগরের নিম্ন চাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে
বঙ্গোপসাগরের নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।আজ বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ (বিজ্ঞপ্তি নং- ৪) বিশেষ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। এতে বলা হয়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে একই এলাকায় এটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।
০৫:৪১ পিএম, ১৬ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার
ভরাডুবি জেনেই নির্বাচন প্রতিহতের অপচেষ্টায় বিএনপি:তথ্যমন্ত্রী
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ভরাডুবি হবে জেনেই বিএনপি নির্বাচন প্রতিহতের অপচেষ্টা চালাচ্ছে।
০৫:৩৩ পিএম, ১৬ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার
শনিবার থেকে আওয়ামী লীগ মনোনয়ন ফরম বিক্রি করবে : চলবে মঙ্গলবার
নির্বাচন কমিশন ঘোষিত তফশিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগে মনোনয়ন প্রত্যাশি আগ্রহী প্রার্থীদের মাঝে আগামী শনিবার থেকে মনোনয়ন ফরম বিক্রি করবে আওয়ামী লীগ।
০৫:০৮ পিএম, ১৬ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার
আওয়ামী লীগ জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি সভা কাল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভা আগামীকাল (১৭ নভেম্বর) শুক্রবার বিকাল ৩টায় রাজধানীর তেজগাঁওতে ঢাকা জেলা ও মহানগর উত্তর আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
০৪:৫০ পিএম, ১৬ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার
নির্বাচন কমিশনকে আওয়ামী লীগ সব ধরনের সহযোগিতা করবে: ওবায়দুল কাদের
অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে কমিশনকে আওয়ামী লীগ সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
০৪:৪৪ পিএম, ১৬ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার
বাংলাদেশের আসন্ন নির্বাচনে নিরপেক্ষ থাকবে যুক্তরাষ্ট্র : হাস
মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস আজ বলেছেন, বাংলাদেশের আসন্ন নির্বাচনে তার দেশ নিরপেক্ষ থাকবে এবং ওয়াশিংটন কোনো বিশেষ রাজনৈতিক দলকে সমর্থন করে না।
০৯:৪৮ পিএম, ১৫ নভেম্বর ২০২৩ বুধবার
আগামী ৭ জানুয়ারি জাতীয় নির্বাচন
আগামী ৭ জানুয়ারি রোববার বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দিন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। আজ বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
০৭:৩৬ পিএম, ১৫ নভেম্বর ২০২৩ বুধবার
নব-নির্বাচিত সংসদ সদস্য শাহজাহান আলম ও গোলাম ফারুক শপথ নিয়েছেন
একাদশ জাতীয় সংসদের ২৪৪ ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মো. শাহজাহান আলম এবং ২৭৬ লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ গোলাম ফারুক শপথ নিয়েছেন।
০৬:৫৯ পিএম, ১৫ নভেম্বর ২০২৩ বুধবার
বিএনপি দুস্কৃতিকারী ও দেশের শত্রুতে পরিণত হয়েছে : তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি দুস্কৃতিকারী ও দেশের শত্রুতে পরিণত হয়েছে।
০৬:১৩ পিএম, ১৫ নভেম্বর ২০২৩ বুধবার
সংলাপের আর কোন সুযোগ নেই: ওবায়দুল কাদের
সংলাপের আর কোন সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর চিঠি নিয়ে এসেছিলেন পিটার হাস। শুনেছি, এমন দু’টি চিঠি আরও দু’টি দলের কাছে দেয়া হয়েছে। তাদের একটি বিএনপি, আরেকটি জাতীয় পার্টি। এই চিঠিতে শর্তহীন রাজনৈতিক সংলাপের তাগিদ রয়েছে। তবে সংলাপের এখন আর সেই সুযোগ নেই।’
০৫:৫৫ পিএম, ১৫ নভেম্বর ২০২৩ বুধবার
শিক্ষা প্রতিষ্ঠান নৈতিক শিক্ষা প্রদানের কারখানা: ডেপুটি স্পিকার
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে সুস্থ্য মানবসম্পদ তৈরি ও নৈতিক শিক্ষা প্রদানের কারখানা। আন্তর্জাতিক বিশ্বের সাথে তাল মিলিয়ে সবার আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়া জরুরী।
১০:১৫ পিএম, ১৪ নভেম্বর ২০২৩ মঙ্গলবার
জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ী শিল্পী ও কলা কুশলীদের মাঝে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২ প্রদান করেছেন।তিনি আজ সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এক জমকালো অনুষ্ঠানে ২৭টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২ প্রদান করেন।
১০:০৮ পিএম, ১৪ নভেম্বর ২০২৩ মঙ্গলবার
বিশ্বমানের চলচ্চিত্র তৈরি করুন : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সিনেমা যাতে বিশ্বব্যাপী পরিচিতি অর্জন করতে পারে সেজন্য যথাযথ প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে বৈশ্বিক মান বজায় রেখে মানসম্পন্ন চলচ্চিত্র নির্মাণের ওপর গুরুত্বারোপ করেছেন ।
০৯:৫৯ পিএম, ১৪ নভেম্বর ২০২৩ মঙ্গলবার
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বিষয়ে আগামীকাল ইসির ব্রিফিং
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব জাহাংগীর আলম বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল কখন, কিভাবে ঘোষণা করা হবে তা আগামীকাল সকাল ১০টায় ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে।
০৭:৫৭ পিএম, ১৪ নভেম্বর ২০২৩ মঙ্গলবার
সাধারণ মানুষেরা কেন বিএনপির অপরাজনীতি ও হিংস্রতার শিকার হলো :
'সাধারণ মানুষগুলো কেন বিএনপির অপরাজনীতি ও হিংস্রতার শিকার হলো, বিএনপির কাছে প্রশ্ন' রেখেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। গণমাধ্যমের প্রতি অনুরোধ, যাদের কর্ণকুহরে এদের কান্না-আর্তনাদ পৌঁছায় না, তাদের কাছে এদের কান্না-আর্তনাদটা পৌঁছে দেবেন, বলেন তিনি।
০৭:৫২ পিএম, ১৪ নভেম্বর ২০২৩ মঙ্গলবার
পূর্বাচল ও চট্টগ্রাম এক্সপ্রেসওয়েসহ ১৫৭টি প্রকল্পের উদ্বোধন করলেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ‘শেখ হাসিনা সরণী’ (পূর্বাচল এক্সপ্রেসওয়ে) এবং চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ ১৫৭টি উন্নয়ন প্রকল্পের অধীনে ১০,০৪১ টি কাঠামো ও বাড়ির উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।
০৭:৪১ পিএম, ১৪ নভেম্বর ২০২৩ মঙ্গলবার
আগামী নির্বাচনে জনগণ স্বাধীনভাবে ভোট দেবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে তাঁর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেছেন, আগামী সাধারণ নির্বাচনে জনগণ স্বাধীনভাবে তাদের ভোট দেবে।
০৭:৩৩ পিএম, ১৪ নভেম্বর ২০২৩ মঙ্গলবার
আগামী প্রজন্মকে জ্ঞানে-গুণে উন্নত করার লক্ষ্যে সরকার কাজ করছে:
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ শামসুল হক টুকু এমপি বলেছেন, আগামী প্রজন্মকে জ্ঞানে-গুণে উন্নত করার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করছে। জাতির পিতার নির্দেশনা ছিল যত দ্রুত আমরা শতভাগ শিক্ষিত জাতি গড়ে তুলতে পারবো বাংলাদেশের মানুষ তত দ্রুত ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত ও উন্নত জীবন পাবে। তাঁর স্বপ্নের সোনার বাংলা বিনির্মিত হবে।
১০:২৫ পিএম, ১৩ নভেম্বর ২০২৩ সোমবার
আগামীকাল ২০২৩টি প্রাথমিক বিদ্যালয় ভবনসহ বিভিন্ন স্থাপনা উদ্বোধন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল ২ হাজার ২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনসহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন সরকারি স্থাপনার উদ্বোধন করবেন।
০৯:০৪ পিএম, ১৩ নভেম্বর ২০২৩ সোমবার
ঢাকায় ন্যায্যামূল্যে আলু, পেঁয়াজ, ডাল ও তেল বিক্রি করবে সরকার
খোলা ট্রাকের মাধ্যমে রাজধানী ঢাকায় ভর্তুকি মূল্যে আলু, পেঁয়াজ, মসুর ডাল ও সয়াবিন তেল বিক্রি করবে সরকার।টিসিবির ফ্যামিলি কার্ডের বাইরে রাজধানীর স্বল্প আয়ের মানুষরা এসব পণ্য কিনতে পারবেন।
০৭:৫১ পিএম, ১৩ নভেম্বর ২০২৩ সোমবার
আল কায়েদা স্টাইলে জনগণের ওপর হামলা পরিচালনার ঘোষণা দিচ্ছে বিএনপি
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আল কায়েদা স্টাইলে জনগণের ওপর হামলা পরিচালনার ঘোষণা দিচ্ছে বিএনপি।
০৭:৩৬ পিএম, ১৩ নভেম্বর ২০২৩ সোমবার




















































































