ঢাকায় আন্তর্জাতিক জিমন্যাস্টিকস ফেডারেশনের নির্বাহী কমিটির সভা
মুক্তআলো২৪.কম
ঢাকায় আন্তর্জাতিক জিমন্যাস্টিকস ফেডারেশনের নির্বাহী কমিটির সভা উদ্বোধন করেছেন সেনাপ্রধান
বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের (বিজিএফ) ব্যবস্থাপনায় ইন্টারন্যাশনাল জিমন্যাস্টিকস ফেডারেশনের (এফআইজি) নির্বাহী কমিটির সভার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
আজ বুধবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এফআইজি নির্বাহী কমিটির সভা শুরুর আগে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের সূচনা করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের প্রেসিডেন্ট (বিওএ) জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য দেন এফআইজি প্রেসিডেন্ট জাপানের মোরিনারি ওয়াতানাবে। তিনি সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া তিনি বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের আয়োজনের প্রশংসা করেন। তিনি বলেন, ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশের উন্নয়ন চোখে পড়ার মতো।
খেলাধুলায় ঈর্ষণীয় সাফল্য অর্জনের মধ্যে দিয়ে ক্রীড়াক্ষেত্রেও বাংলাদেশ সোনার বাংলা হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন, এফআইজি প্রেসিডেন্ট।
প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী কিমিটির এই গুরুত্বপূর্ণ সভা আয়োজনে বাংলাদেশকে বেছে নেওয়ার জন্য ইন্টারন্যাশনাল জিমন্যাস্টিকস ফেডারেশনকে ধন্যবাদ জানান সেনাপ্রধান তথা বিওএ প্রেসিডেন্ট। তিনি বলেন, বাংলাদেশের আজকের সাফল্য অর্জন করা কেবলই সম্ভব হয়েছে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে স্বাধীনতা লাভের কারণেই। আর এর রূপকার ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
তিনি বলেন, জাতির পিতার সেই স্বপ্নের বাস্তবায়ন করে চলেছেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তিনি আমার ওপর আস্থা রাখায় সেনাবাহিনী প্রধানের দায়িত্ব পালনের পাশাপাশি বিওএ প্রেসিডেন্ট হিসেবে দেশের ক্রীড়াঙ্গনেও কিছু অবদান রাখা সম্ভব হচ্ছে।
সেনাবাহিনী প্রধান আরও বলেন, এফআইজি নির্বাহী কমিটির এই সভা বাংলাদেশে আয়োজন আমাদের ক্রীড়াঙ্গনের জন্য গুরুত্বপূর্ণ।
তিনি এই মাইফলক স্পর্শ করা নির্বাহী কমিটির সভার সাফল্য কামনা করেন এবং চমৎকার আয়োজনের জন্য বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনকে অভিনন্দন জানান।
পরে তিনি এফআইজি নির্বাহী সভার সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।
সকালে তিনি উপস্থিত হলে তাকে স্বাগত জানান বাংলাদেশ জিমন্যাস্টিক্স ফেডারেশনের সভাপতি শেখ বশির আহমেদ মামুন। তাকে সভাকক্ষে নিয়ে যান এফআইজি প্রেসিডেন্ট মোরিনারি ওয়াতানাবে।
মুক্তআলো২৪.কম
- দেশে ফিরেছেন জয় স্ত্রী ও মেয়েকে নিয়ে
- রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের ঈদ শুভেচ্ছা বিনিময়
- আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে যা হলো বেদনাদায়ক: ডা. উত্তম কুমার
- আজ চা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী
- ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট কাকডাকা ভোরে
আজ জাতীয় শোক দিবস. - ঈদের আগেই কর্মহীনদের নগদ আর্থিক সহায়তা দেয়া হবে : প্রধানমন্ত্রী
- আগামীকাল পহেলা বৈশাখ,বাংলা ১৪২৬ সালের প্রথম দিন
- মোদিকে টেলিফোন শেখ হাসিনার
- প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট
- প্রধানমন্ত্রী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করলেন
- সাঈদ সাহেব আপনি এই বেড়া-সাঁথিয়ায় ঝামেলা করতে চান:শামীম ওসমান
- মমতাকে ফোন করে সাইক্লোনে ক্ষয়ক্ষতির খবর নিলেন প্রধানমন্ত্রী
- বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পরাধীনতা থেকে বাঙালি জাতির মুক্তি
- করোনায় মারা গেলেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী আনোয়ারুল কবির
- ১৭ মার্চ টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
















































