ঢাকা-১৭ আসনেও তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
০৫:২৯ পিএম, ৩ জানুয়ারি ২০২৬ শনিবার
ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি
বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ। আজ শুক্রবার তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
০৬:৫৯ পিএম, ২ জানুয়ারি ২০২৬ শুক্রবার
আল্লাহ স্বাক্ষী, ১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আল্লাহকে স্বাক্ষী রেখে বলছি, গত ১৪ মাসে আমি এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি। একজন এসে আমার সামনে বলতে পারবেন না কারও পকেট থেকে, কোনো ব্যক্তি থেকে এক কাপ চায়ের টাকাও আমি দুর্নীতি করেছি।
০৬:৩৯ পিএম, ২ জানুয়ারি ২০২৬ শুক্রবার
বিএনপি চেয়ারম্যানের দায়িত্ব নিতে যাচ্ছেন তারেক রহমান
খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপির চেয়ারপারসনের পদটি এখন শূন্য। আনুষ্ঠানিকভাবে এখনো দলের পক্ষ থেকে কোনো ঘোষণা না এলেও গঠনতন্ত্র অনুযায়ী দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই এখন বিএনপির চেয়ারম্যান। আগামী কয়েকদিনের মধ্যে এই পদে তিনি দায়িত্ব নিতে যাচ্ছেন বলে জানা গেছে।
০৬:২৪ পিএম, ২ জানুয়ারি ২০২৬ শুক্রবার
খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন নাতনি জাইমা ও পরিবারের সদস্যরা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান তার দাদা ও দাদির কবর জিয়ারত করেছেন। শুক্রবার সকাল ১০টার পর তিনি রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।
০৫:৫৬ পিএম, ২ জানুয়ারি ২০২৬ শুক্রবার
মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র যাচাই-বাছাই করে বাতিল ঘোষণা করেন।
০৫:৪৩ পিএম, ২ জানুয়ারি ২০২৬ শুক্রবার
নির্বাচনে দেশের পক্ষের শক্তি বিএনপিকে বিজয়ী করবে : মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের পক্ষের শক্তি বিএনপিকে বিজয়ী করবে।’
০৬:৩২ পিএম, ১ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
মায়ের কোনো ব্যবহার-কথায় কেউ আঘাত পেলে আমি ক্ষমাপ্রার্থী :
বেগম জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
০৫:৪১ পিএম, ৩১ ডিসেম্বর ২০২৫ বুধবার
রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন
বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে খালেদা জিয়ার স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হয়।
০৫:১১ পিএম, ৩১ ডিসেম্বর ২০২৫ বুধবার
মানুষের অশ্রু আর দোয়ায় খালেদা জিয়ার জানাজা সম্পন্ন
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা বেলা ৩টা ৫ মিনিটে সম্পন্ন হয়েছে। মানিক মিয়া অ্যাভিনিউতে বুধবার বেলা ৩টা বেজে ৩ মিনিটে খালেদা জিয়ার জানাজা শুরু হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক খালেদা জিয়ার জানাজা পড়ান।
০৪:৫৪ পিএম, ৩১ ডিসেম্বর ২০২৫ বুধবার
খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীর শোক
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী।
০৭:১৫ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জননেত্রী শেখ হাসিনার
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।
০৬:৫১ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার
দেশ ও মানুষের কল্যাণে আমার মা নিজের জীবন উৎসর্গ করেছেন
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার জ্যেষ্ঠ পুত্র ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তার মা নিজের সমগ্র জীবন দেশ ও দেশের মানুষের কল্যাণে উৎসর্গ করে গেছেন।
০৫:৫৭ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার
খালেদা জিয়ার জানাজা কাল দুপুর ২টায়
আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর দুপুর ২টায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মাঠ এবং মানিক মিয়া এভিনিউসংলগ্ন এলাকায় জানাজা অনুষ্ঠিত হবে।
০৫:৪২ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার
মনোনয়ন জমা দেওয়ার সময় আর বাড়ছে না : ইসি সচিব
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আগ্রহী প্রার্থীদের রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র ফরম দাখিলের সময় দুই দিন বাড়তে পারে বলে গুঞ্জন ছিল। তবে, মনোনয়ন দাখিলের জন্য সময় আর বাড়ানো হচ্ছে না। ফলে সময় না বাড়ানোয় আজই মনোনয়ন দাখিলের সময় শেষ হচ্ছে।
০৮:১১ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫ সোমবার
এনসিপিতে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ
জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
০৬:৪৮ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫ সোমবার
আসুন, দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি : তারেক রহমান
দেশকে নতুন করে গড়ে তুলতে সবাইকে আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে দীর্ঘ ১৭ বছর পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে জনগণের উদ্দেশে এ কথা বলেন তিনি।
০৫:২২ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫ সোমবার
জামায়াতের সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতা
জামায়াতে ইসলামীসহ আট দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী সমঝোতা হয়েছে। এই সমঝোতায় কর্নেল (অব.) অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টিও (এলডিপি) যুক্ত হয়েছে।
০৫:৩৩ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৫ রোববার
গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন হাসান আল মামুন
গণঅধিকার পরিষদের (জিওপি) সাধারণ সম্পাদক হিসেবে হাসান আল মামুনকে ভারপ্রাপ্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। রোববার গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামানের স্বাক্ষরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
০৫:০২ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৫ রোববার
কোরআন ও সুন্নাহর বাইরে আইন করতে দেব না : ফখরুল
কোরআন ও সুন্নাহর বিপরীতে কোনো কাজ বাংলাদেশে হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘দেশ ক্রান্তিকাল পার করছে, আন্দোলন ও অন্যান্য কাজের মাধ্যমে দেশকে অস্থির করে তোলার চেষ্টা করা হচ্ছে। সবাইকে সাবধান থাকতে হবে। এই দেশে কোরআন ও সুন্নাহের বাইরে কোনো আইন করতে দেব না।
০৪:৩৮ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৫ রোববার
গুলশানে অফিস শুরু করলেন তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চেয়ারপারসন কার্যালয়ে অফিস শুরু করেছেন। আজ রবিবার (২৮ ডিসেম্বর) থেকে কার্যালয়ে অফিস শুরু করেছেন তিনি।
০৪:২৯ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৫ রোববার
১ জানুয়ারি বন্ধ হচ্ছে অতিরিক্ত মোবাইল সিম
মোবাইল সিম ব্যবহারের ক্ষেত্রে আরো কঠোর অবস্থান নিচ্ছে সরকার। অনিয়ম ও অপব্যবহার রোধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে। আগামী ১ জানুয়ারি থেকে একজন গ্রাহক তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে সর্বোচ্চ ৫টি সিম সক্রিয় রাখতে পারবেন।
০৬:৫৬ পিএম, ২৭ ডিসেম্বর ২০২৫ শনিবার
বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান। আজ শনিবার (২৭ ডিসেম্বর) গুলশানে
০৫:২১ পিএম, ২৭ ডিসেম্বর ২০২৫ শনিবার
প্রথম আলো-ডেইলি স্টার-ছায়ানটে হামলা সরকারের কোনো না কোনো অংশ ঘটতে
সরকারের কোনো না কোনো অংশ প্রথম আলো, দ্য ডেইলি স্টার কার্যালয় ও ছায়ানট ভবনে হামলা-ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটতে দিয়েছে বলে মনে করেন সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ সম্পাদক নূরুল কবীর।
০৩:৫৫ পিএম, ২৭ ডিসেম্বর ২০২৫ শনিবার




















































































