ঢাকা, ১৮ মার্চ, ২০২৬ || ৪ চৈত্র ১৪৩২
Breaking:
পরাজিত প্রার্থীদের দায়িত্ব দিয়ে কোটার পক্ষে অবস্থান নিচ্ছে সরকার : জামায়াত      মঙ্গলবার ইরানের ১০ ব্যালিস্টিক মিসাইল-৪৫ ড্রোন ভূপাতিত করার দাবি আমিরাতের      কোথাও যানজট নেই, এবারের ঈদযাত্রা হবে স্বস্তির: সড়ক পরিবহন মন্ত্রী     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার     

ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করলেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার তালিকায় নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টায় তিনি নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে এ কার্যক্রম শেষ করেন।

 

০৩:৩৩ পিএম, ২৭ ডিসেম্বর ২০২৫ শনিবার

বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে সমাধিস্থলে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার পর পর তিনি সমাধিস্থলে পৌঁছান।

০৫:৪৫ পিএম, ২৬ ডিসেম্বর ২০২৫ শুক্রবার

যেকোনো মূল্যে দেশের শান্তিশৃঙ্খলা রক্ষা করতে হবে: তারেক রহমান

প্রায় দেড় যুগের নির্বাসিত জীবন থেকে দেশে ফিরে যেকোনো মূল্যে শান্তিশৃঙ্খলা রক্ষার প্রত্যয় জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে যেকোনো উসকানির মুখে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

 

০৯:৫১ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার

একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আমরা একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই। যে বাংলাদেশে একজন নারী, একজন পুরুষ, একজন শিশু নিরাপদে ঘর থেকে বের হয়ে আবার নিরাপদে ঘরে ফিরে আসতে পারে।’ আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’ এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

০৮:৩২ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার

নুরকে মন্ত্রিত্বসহ ৪ বিষয়ে বিএনপির সঙ্গে সমঝোতা গণ অধিকার পরিষদের

বিএনপি-গণ অধিকার পরিষদের মধ্যে নির্বাচনী সমঝোতা চূড়ান্ত হয়েছে। আজ বুধবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানের আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না।

 

০৭:৫০ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৫ বুধবার

বিএনপির সঙ্গে নয়, এককভাবে নির্বাচন করবেন কর্নেল অলি

বিএনপির সঙ্গ ছেড়ে এককভাবে ভোট করার ঘোষণা দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম।

 

০৬:৪৪ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৫ বুধবার

তারেক রহমানের সঙ্গে একই ফ্লাইটে ফিরছেন ডা. জুবাইদা ও জাইমা

দীর্ঘ দেড় যুগ পর আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিন একই ফ্লাইটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দেশে ফিরবেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

০৬:১৫ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৫ বুধবার

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে আবারও বিক্ষোভ শুরু করেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো। বাংলাদেশে এক হিন্দু ব্যক্তিকে বেআইনিভাবে হত্যার প্রতিবাদে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এই বিক্ষোভের ডাক দেয় হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)

 

০৭:৩৫ পিএম, ২৩ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার

নোয়াখালীতে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৫

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাগলার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আটজন। তাৎক্ষণিক পুলিশ নিহত একজনের নাম-ঠিকানা জানাতে পারলেও অন্য চারজনের নাম-ঠিকানা জানাতে পারেনি। 

 

০৬:৫৮ পিএম, ২৩ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার

প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেডের প্রজ্ঞাপন জারি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের চাকরি দশম গ্রেডে উন্নীত করে প্রজ্ঞাপন জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গত ১৫ ডিসেম্বর থেকে দশম গ্রেডে বেতন-ভাতা পাবেন শিক্ষকরা।

 

০৬:৫২ পিএম, ২৩ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার

দেশের জন্য সর্বোচ্চ ভূমিকা রাখতে চাই : জাইমা রহমান

একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশের জন্য সর্বস্ব দিয়ে সর্বোচ্চ ভূমিকা রাখতে চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই কথা জানান। তার সেই পোস্ট বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়।

০৬:২৮ পিএম, ২৩ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার

গানম্যান পাচ্ছেন ২০ জন, আবেদন করছেন যারা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যাকাণ্ডের পর নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ঝুঁকিতে থাকা ২০ গুরুত্বপূর্ণ ব্যক্তিকে দেওয়া হয়েছে গানম্যান। তালিকায় এনসিপির শীর্ষ নেতারাসহ বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তি ও বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন।

 

০৬:২১ পিএম, ২২ ডিসেম্বর ২০২৫ সোমবার

ডেইলি স্টার-প্রথম আলো নয়, গণতন্ত্রের ওপর আঘাত এসেছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজ ডেইলি স্টার, প্রথম আলো নয়—গণতন্ত্রের উপর আঘাত এসেছে। আমার স্বাধীনভাবে চিন্তা করার যে অধিকার, আমার কথা বলার অধিকার—তার ওপর আবার আঘাত এসেছে।

 

০৬:০০ পিএম, ২২ ডিসেম্বর ২০২৫ সোমবার

১ জানুয়ারি থেকে সঞ্চয়পত্রের মুনাফা আরও কমতে পারে

সঞ্চয়পত্রের মুনাফার হার জানুয়ারি থেকে আবারও কমানোর উদ্যোগ নিয়েছে অর্থ মন্ত্রণালয়। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রস্তাব অর্থ উপদেষ্টার অনুমোদন পেলেই নতুন হার কার্যকর হবে। এরপর অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) আনুষ্ঠানিক পরিপত্র জারি করবে।
 

 

০৫:৪৮ পিএম, ২২ ডিসেম্বর ২০২৫ সোমবার

২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৭ ডিসেম্বর ভোটার হবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।

০৫:১৯ পিএম, ২২ ডিসেম্বর ২০২৫ সোমবার

পত্রিকা অফিসে হামলার গোয়েন্দা রিপোর্ট ছিল, কিন্তু আমলে নেওয়া হয়নি

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে হামলা প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আমরা জেনেছি, হামলার বিষয়ে ইন্টেলিজেন্স (গোয়েন্দা) রিপোর্ট ছিল। কিন্তু সেটা আমলে নেওয়া হলো না কেন?’

 

০৫:২৯ পিএম, ২১ ডিসেম্বর ২০২৫ রোববার

খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ:বগুড়া-৭

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে বগুড়া শহরের গোহাইল রোডে অবস্থিত জেলা নির্বাচন অফিস থেকে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার নির্বাচনি সমন্বয়ক ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। 

 

০৫:১৭ পিএম, ২১ ডিসেম্বর ২০২৫ রোববার

সরকারের নাকের ডগায় প্রথম আলো, ডেইলি স্টার ও ছায়ানটে হামলা: বিএনপি

বৃহস্পতিবার রাতে  ঢাকায় দৈনিক প্রথম আলো, ডেইলি স্টার ও ছায়ানটে সন্ত্রাসী হামলার বিষয়ে আনুষ্ঠানিক অবস্থান জানিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটি মনে করে, ‘গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের সভাপতি শরীফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় অকালে মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

 

 

০৬:৩৯ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ শনিবার

মার্কা যা-ই হোক, নির্বাচন করব সরাইল-আশুগঞ্জ থেকেই

দলীয় মনোনয়ন না পেলেও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসন থেকে নির্বাচন করার কথা জানিয়েছেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা। তিনি বলেছেন, ‘আমি যা বলি, আমি তা-ই করি; এইটা ভালো হইলে, ভালোমন্দ হইলে আমার কিছু করার নাই। আপনারা যদি আমার পাশে থাকেন, মার্কা যা-ই হোক, নির্বাচন করব আমি সরাইল-আশুগঞ্জ থেকেই।’

 

০৬:৩২ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ শনিবার

তারেক রহমান আসছেন মানে গণতন্ত্র ফেরত আসছে : মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বাংলাদেশে যে গণতন্ত্র শহীদ জিয়ার হাতে প্রতিষ্ঠিত হয়েছে, যে গণতন্ত্র দেশনেত্রী খালেদা জিয়া লালন করেছেন, আজকে সেই গণতন্ত্র সাথে নিয়ে আসছেন তারেক রহমান। তারেক রহমান আসছেন মানে গণতন্ত্র ফেরত আসছে। দেশের জনগণ আজ তাকে স্বাগত জানাতে প্রস্তুত। ​​​​​​​

 

০৬:০০ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ শনিবার

এ কে খন্দকার বীর উত্তম আর নেই

বিজয়ের মাসে চলে গেলেন মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান বীর সেনানী এ কে খন্দকার বীর উত্তম।

 

০৪:২০ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ শনিবার

জাতীয় কবির সমাধির পাশে সমাহিত শহীদ ওসমান হাদি

জুলাই অভ্যুত্থানের সম্মুখযোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই তাকে দাফন করা হয়।

০৪:০৭ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ শনিবার

ইন্টারনেট ব্যবহার করে না দেশের অর্ধেক মানুষ: বিবিএস

বর্তমানে দেশের প্রতি ১০০ জনের মধ্যে ৮১ জন, অর্থাৎ ৮১ শতাংশ মানুষ মুঠোফোন ব্যবহার করেন। তবে মুঠোফোন ব্যবহার করলেও সবার নিজস্ব মুঠোফোন নেই। নিজের মুঠোফোন আছে এমন মানুষের হার ৫৭ শতাংশ। এছাড়া গত দেড় দশকেরও বেশি সময়ে ইন্টারনেট ও স্মার্টফোনভিত্তিক সেবার বিস্তার ঘটলেও দেশে ব্যক্তিপর্যায়ে ইন্টারনেট ব্যবহার এখনও অনেক কম। ৪৮ দশমিক ৯ শতাংশ মানুষ নিজে ব্যক্তিগতভাবে ইন্টারনেট ব্যবহার করছেন। অর্থাৎ দেশের প্রায় অর্ধেক মানুষ এখনও ইন্টারনেট ব্যবহার করেন না।

 

০৮:০০ পিএম, ১৮ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার

১০ মাসে আটটি যুদ্ধের সমাপ্তি ঘটিয়েছি: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের পূর্বের দাবির প্রতিধ্বনি করে বলেছেন, তিনি ১০ মাসে অন্তত আটটি যুদ্ধ থামিয়েছেন, বিশেষ করে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়েছেন।
 

 
 

০৬:৩৫ পিএম, ১৮ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার