ঢাকা, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ || ১৪ ফাল্গুন ১৪৩২
Breaking:
আইজিপির দায়িত্ব নিলেন আলী হোসেন, বাহারুল আলমের বিদায়      পিলখানায় নিহত সেনাদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা      বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  বাংলা একাডেমি বইমেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পূর্ণাঙ্গ বক্তব্য        সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায় : প্রধানমন্ত্রী     
৬২৬

হাইতিতে মার্কিন সৈন্য পাঠানোর ‘কোন পরিকল্পনা নেই’ : বাইডেন

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ১৬ জুলাই ২০২১  

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার বলেছেন, হাইতির নেতা জোভেনালমইসি সন্ত্রাসী হামলায় নিহত হওয়ার প্রেক্ষাপটে দেশটিতে এখন মার্কিন সৈন্য পাঠানোর ব্যাপারে ওয়াশিংটনের ‘কোন পরিকল্পনা নেই’।

সংঘাতপূর্ণ এ দেশকে সামরিক সহযোগিতা দেয়ার ব্যাপারে পোর্ট-অ-প্রিন্সের কর্মকর্তারা অনুরোধ জানানোর পর মার্কিন প্রেসিডেন্ট এমন কথা জানালেন। খবর এএফপি’র।

সফররত জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের সাথে যৌথ এক সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, ‘ওই দেশটিতে থাকা আমাদের দূতাবাসের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা কেবলমাত্র সেখানে আমেরিকান মেরিন সেনাদের পাঠাচ্ছি। তবে এই মুহূর্তে হাইতিতে মার্কিন বাহিনী পাঠানোর কোন পরিকল্পনা ওয়াশিংটনের নেই।’

 

 

 

 

মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত