ঢাকা, ১৬ মার্চ, ২০২৬ || ২ চৈত্র ১৪৩২
Breaking:
ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত ২২৩ নারী ও ২০২ শিশু      সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  মার্কিন নাগরিকত্ব ত্যাগের ফি ৮০ শতাংশ কমাল যুক্তরাষ্ট্র        জেলা পরিষদে ‘দলীয় প্রশাসক’ নিয়োগের প্রতিবাদ জামায়াতের        জনগণের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির লক্ষ্য: প্রধানমন্ত্রী     
৮৫

মার্কিন নাগরিকত্ব ত্যাগের ফি ৮০ শতাংশ কমাল যুক্তরাষ্ট্র

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬  

মার্কিন নাগরিকত্ব ত্যাগের ফি ৮০ শতাংশ কমাল যুক্তরাষ্ট্র

মার্কিন নাগরিকত্ব ত্যাগের ফি ৮০ শতাংশ কমাল যুক্তরাষ্ট্র


যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে নাগরিকত্ব ত্যাগ করতে ইচ্ছুক আমেরিকানদের জন্য ফি ৮০ শতাংশেরও বেশি কমানোর সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্রের করব্যবস্থার কারণে সমস্যায় পড়া ‘অ্যাক্সিডেন্টাল আমেরিকানস’দের পক্ষ থেকে এই পদক্ষেপকে স্বাগত জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্র সরকারের সরকারি জার্নাল ফেডারেল রেজিস্টারে প্রকাশিত এক নোটিশে বলা হয়েছে, ১৩ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগের কনস্যুলার ফি দুই হাজার ৩৫০ ডলার থেকে কমিয়ে ৪৫০ ডলার করা হবে।

এর মাধ্যমে ২০১৫ সালে বাড়ানো ফি বাতিল করে তা ২০১০ সালে চালু হওয়া আগের স্তরে ফিরিয়ে আনা হচ্ছে।

শুক্রবার প্রকাশিত নোটিশে বলা হয়, বিদেশে বসবাসকারী অনেক মার্কিন নাগরিক করসংক্রান্ত সমস্যার মুখোমুখি হচ্ছেন—এমন ‘উল্লেখযোগ্য অভিজ্ঞতাভিত্তিক তথ্য’ বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্যারিসভিত্তিক অলাভজনক সংগঠন অ্যাসোসিয়েশন অব অ্যাক্সিডেন্টাল আমেরিকানস (এএএ) এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছে, এটি আইনি পদক্ষেপ ও দীর্ঘদিনের প্রচারণার ‘সরাসরি ফলাফল’।

সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি ফ্যাবিয়েন লেহাগ্রে সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘ফি কমানোটি একটি বাস্তব এবং গুরুত্বপূর্ণ প্রথম বিজয়।’

যুক্তরাষ্ট্র নাগরিকদের কর নির্ধারণ করে তাদের বসবাসের জায়গা নয়, বরং নাগরিকত্বের ভিত্তিতে।এএএর মতো সংগঠনগুলোর মতে, এতে বিদেশে থাকা আমেরিকানদের জন্য করসংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়ার চাপ অনেক বেড়ে যায় এবং অনেক ক্ষেত্রে তাদের ব্যাংক অ্যাকাউন্ট খোলাও কঠিন হয়ে পড়ে।

ফরেন অ্যাকাউন্ট ট্যাক্স কমপ্লায়েন্স অ্যাক্টের মতো আইনের অধীনে মার্কিন নাগরিকদের প্রতি বছর আয়কর ঘোষণার সঙ্গে বিদেশে থাকা যেকোনো ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য জমা দিতে হয়।








মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত