মস্কো-বেইজিং মৈত্রী বিশ্বকে স্থিতিশীল রাখছে: পুতিন
মুক্তআলো২৪.কম
মস্কো-বেইজিং মৈত্রী বিশ্বকে স্থিতিশীল রাখছে: পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্ক এবং বৈশ্বিক রাজনীতিতে এর ভূমিকা নিয়ে আলোচনা হয় এই কলে। বুধবার (৪ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ভিডিও কলে পুতিন বলেন, বেইজিং ও মস্কোর বন্ধুত্ব বিশ্বকে ‘স্থিতিশীল’ রাখার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করছে।
রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে পুতিনকে বলতে শোনা যায়, “ক্রমশ গোলযোগপূর্ণ হয়ে ওঠা আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যে পররাষ্ট্রনীতির বিষয়ে মস্কো ও বেইজিংয়ের ঐক্যমত্য বৈশ্বিক স্থিতিশীলতা বজায় রাখার একটি গুরুত্বপূর্ণ উপাদান।”
তিনি দুই দেশের অর্থনৈতিক, রাজনৈতিক ও নিরাপত্তা সহযোগিতার প্রশংসা করেন এবং এই সম্পর্ককে দীর্ঘমেয়াদি ও কৌশলগত বলে উল্লেখ করেন।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি ভিডিও কলের বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়, দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে একমত হয়েছেন।
অল্প কিছুদিন আগেই দুই দেশের শীর্ষ কূটনীতিকেরা জানান, চীন–রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক এ বছর ‘নতুন যুগে প্রবেশ’ করবে এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদার করা হবে।
২০২২ সালের শুরুতে ইউক্রেনে হামলা চালানোর পর পশ্চিমা বিশ্বে একঘরে হয়ে পড়লেও চীনের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বিশ্লেষকদের মতে, পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে রাশিয়ার জন্য চীন এখন অন্যতম কৌশলগত অংশীদার।
পুতিন ও শি নিয়মিত একে অপরের সঙ্গে যোগাযোগ রাখছেন। সর্বশেষ ৩১ ডিসেম্বর ইংরেজি নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন তারা। সেপ্টেম্বরে সর্বশেষ সরাসরি বৈঠক করেন দুই নেতা। সে সময় পুতিন বেইজিংয়ে চীনের সামরিক কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন। ওই বৈঠকে পুতিন মন্তব্য করেন, চীন–রাশিয়া সম্পর্ক ‘নজিরবিহীন পর্যায়ে’ পৌঁছেছে। এর আগে, গত বছরের মে মাসে চীন সফর করেন প্রেসিডেন্ট শি জিনপিং।
মুক্তআলো২৪.কম
- নেপথ্যে থেকে যাওয়া কিছু রহস্য মনিকার মুখ খোলার গল্প!
- ফিরোজা বেগমের মৃত্যুতে শোকাচ্ছন্ন পশ্চিমের আকাশ
- ১৮ লাখ রুপি সঞ্চয় ভিক্ষা করে!
- মোশাররফকে জবাব দেবেন মোদি নিউ ইয়র্কে শরীফকে বয়কট করে
- বেনাপোল সীমান্তে কড়া নিরাপত্তা ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে
- গিনেজ বুকে এসএমএস লিখে!
- সাবেক নেতা ঝু ইয়ংক্যাং আটকচীনা কমিউনিস্ট পার্টির
- ডোনাল্ড ট্রাম্প অবশেষে অচলাবস্থা নিয়ে পিছু হটলেন
- ইসরায়েলের ২৫০ কোটি ডলার খরচ গাজায় ৫০ দিনের যুদ্ধে
- মোদি সরকার কেমন হবে
- এস.এন.সি.এফ. এর ধর্মঘট স্থগিত
- বিশ্বের প্রথম সুস্থ পান্ডা ট্রিপলেটের জন্ম হলো চীনে
- গণহত্যা চলছেই নিহত ৬৮৭
তীব্র প্রতিরোধের মুখে ইসরায়েল গাজায় হামাসের - আইএসকে ৩ বছরে নির্মূল করতে চায় যুক্তরাষ্ট্র
- ৭৮ লাখ টাকায় মালালার ছবি বিক্রি


























































