ঢাকা, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ || ১২ ফাল্গুন ১৪৩২
Breaking:
৫ আগস্টের পর হয়রানির উদ্দেশ্যে হাজার হাজার আসামি করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী      নিজেরাও দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতে দিব না: ত্রাণমন্ত্রী     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ‘ফ্যামিলি কার্ড’ পাচ্ছেন কারা, মাসে কত টাকা? জানাল সরকার        ‘বিএনপি চাইলে থাকব, না চাইলে সম্মানজনকভাবে সরে যাব’        প্রতিহিংসা নয়, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে : মঈন খান     
৭৯

‘বিএনপি চাইলে থাকব, না চাইলে সম্মানজনকভাবে সরে যাব’

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬  

‘বিএনপি চাইলে থাকব, না চাইলে সম্মানজনকভাবে সরে যাব’:কালের কণ্ঠকে রাষ্ট্রপতি

‘বিএনপি চাইলে থাকব, না চাইলে সম্মানজনকভাবে সরে যাব’:কালের কণ্ঠকে রাষ্ট্রপতি


ক্ষমতাসীন বিএনপি যদি চায় তাহলে তিনি থাকবেন আর বিএনপি যদি না চায় তাহলে তিনি সম্মানজনকভাবে সরে যাবেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে বঙ্গভবনে দৈনিক কালের কণ্ঠকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। সোমবার (২২ ফেব্রুয়ারি) সাক্ষাৎকারটির প্রথম পর্ব প্রকাশের পর আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) শেষ অংশ প্রকাশিত হয়েছে।

রাষ্ট্রপতি পরিবর্তন এবং বিদেশি গণমাধ্যমে রাষ্ট্রপতির নির্বাচনের পর আর এখানে থাকতে চান না, এমন মন্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এই বক্তব্যটি অন্যভাবে ব্যাখ্যা করা হচ্ছে। আমি যেভাবে বলেছি, সেটি সেই প্রেক্ষাপটেই বোঝা দরকার। গত ১৮ মাসে ওই [অন্তর্বর্তী] সরকার আমাকে যে রকম মানসিকভাবে চাপ দিয়েছে, নানা ঘটনায় আমাকে অপমানিত করা হয়েছে, সে কারণে আমার মনে এক ধরনের ক্ষোভ জন্মেছিল। তখনই আমি বলেছিলাম, এভাবে রাষ্ট্রপতি থাকা যায় না, চলে যেতে ইচ্ছা করে। এই কথাটাই আমি রয়টার্সকে বলেছিলাম। কিন্তু পরে এটাকে এমনভাবে উপস্থাপন করা হলো, যেন আমার মেয়াদ নেই। প্রশ্ন করা হলো, নতুন নির্বাচন হলে, নতুন সরকার এলে আপনার অবস্থান কী হবে? তখন আমি বলেছি, আমি সাংবিধানিকভাবে পাঁচ বছরের জন্য নির্বাচিত; আমার মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত। মানে আমার মেয়াদ আরো দুই বছর আছে। তবে আমি এটাও বলেছি, যদি একটি নির্বাচিত সরকার আসে এবং তাদের অভিপ্রায় থাকে যে আমি না থাকাই ভালো, তাহলে আমি স্বেচ্ছায় সরে যেতে প্রস্তুত। আই লাভ টু গো। মানে, তারা সে রকম ইচ্ছা পোষণ করলে আমি নিজে থেকেই চলে যেতে চাইব।’

বিএনপি যদি নিজেদের মতো রাষ্ট্রপতি চায় কিংবা অভিশংসন হলে তিনি কী করবেন—এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, ‘ওগুলো কেন হতে দেব? আমি একজন সচেতন মানুষ। যদি তারা মনে করে আমি থাকি, তাহলে আমি থাকব। আর যদি বলে যে, সরে যাওয়া ভালো; তাহলে আমি নিজেই সম্মানজনকভাবে সরে যাব।’








মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত