ঢাকা, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ || ১ ফাল্গুন ১৪৩২
Breaking:
১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল      দ্বিতীয় মার্কিন বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  তারেক রহমানকে ফুলের শুভেচ্ছা জানালেন মির্জা ফখরুল        নতুন সরকার ও মন্ত্রিপরিষদ গঠন কবে?        ইসি সচিব এককভাবে বিএনপি ২০৯, জামায়াত ৬৮ আসনে জয়ী     
৫২৫

ফার্মগেটে বোমা সদৃশ বস্তুগুলো কী ছিল

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৫  

ফার্মগেটে বোমা সদৃশ বস্তুগুলো কী ছিল

ফার্মগেটে বোমা সদৃশ বস্তুগুলো কী ছিল

রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তিনটি ককটেল উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট। পরে আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে সেগুলো নিষ্ক্রিয় করা হয়।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ফার্মগেট আনন্দ সিনেমা হলের পশ্চিম পাশের লেগুনাস্ট্যান্ড থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে ফার্মগেট আনন্দ সিনেমা হলের পশ্চিম পাশের লেগুনাস্ট্যান্ডের ফুটপাতে একটি কালো ব্যাগের ভেতর থেকে তিনটি ককটেল দেখতে পায় শেরেবাংলা নগর থানা পুলিশ। পরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট ককটেল উদ্ধার করে আগারগাঁও বাণিজ্য মেলার খোলা মাঠে নেয়। সেখানে ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়।

শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, আমরা প্রথমে বেলা সোয়া ১১টার দিকে খবর পাই। পরে বোম্ব ডিসপোজাল ইউনিটের সহায়তায় দুপুর সোয়া ১টার দিকে একটি কালো ব্যাগের ভেতর থেকে কালো স্কচটেপ মোড়ানো তিনটি ককটেল উদ্ধার করা হয়।



মুক্তআলো২৪.কম

 

 
আরও পড়ুন
জেলা খবর বিভাগের সর্বাধিক পঠিত