ঢাকা, ২৯ মার্চ, ২০২৬ || ১৪ চৈত্র ১৪৩২
Breaking:
স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী        ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন     
১৭৬৫

পিডিবি চেয়ারম্যান হঠাৎ বেড়া বিদ্যুৎ কেন্দ্রে

অনলাইন

প্রকাশিত: ১৯ জুন ২০১৪   আপডেট: ১৮ জুলাই ২০১৪

পাবনার বেড়া ৭০মেঃওঃ পিকিং বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেছেন বাংলাদেশ বিদুৎ উন্নয়ন বোর্ড-পিডিবি’র চেয়ারম্যান প্রকৌশলী মোঃ আবদুহু রুহুল্লাহ।বৃহস্পতিবার দুপুরে তিনি অনেকটা না জানিয়ে বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে আসেন। সব কিছু ঘুরে দেখেন।  এসময় অন্যদের মধ্যে বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মহাব্বত হোসেন উপস্থিত ছিলেন।এ বিষয়ে বেড়া পিকিং বিদ্যু‍ৎ কেন্দ্রের উপ সহকারী প্রকৌশলী মো. নূর এ আজম সিদ্দিক তার ফেসবুক পেজে লিখেছেন, বুধবার বিকেলে আমরা জানতে পারি স্যার আজকে বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আজ ১১টা পর্যন্তও আমরা নিশ্চিত ছিলাম না তিনি আমাদের এখানে আসবেন।তারপরও আমরা প্রস্তুতি নিয়েছিলাম। আমরা ম্যানেজার স্যারসহ কনফারেন্স রুম এর সামনে অপেক্ষা করছিলাম। চেয়ারম্যান স্যার সেখানে না দাঁড়িয়ে সরাসরি গাড়ি নিয়ে নিয়ন্ত্রণ কক্ষে চলে যান।পরে আমাদের উপস্থিতিতে তিনি বিদ্যুৎ কেন্দ্র ঘুরে  দেখেন।

 

 

আরও পড়ুন
পাবনার খবর বিভাগের সর্বাধিক পঠিত