দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান ঢাবি উপাচার্য
মুক্তআলো২৪.কম
দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান ঢাবি উপাচার্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য নিয়াজ আহমেদ খান বলেছেন, তিনি তাঁর দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকালে উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে উপাচার্য পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছার কথা বললেন অধ্যাপক নিয়াজ আহমদ খান। তবে এখনো অব্যাহতি পত্র জমা দেননি বলেও জানান তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুইদিন আগে এই ইচ্ছার কথা ব্যক্ত করলেন ঢাবি উপাচার্য।
ভার্চুয়াল সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, ‘যে পরিস্থিতিতে আমি দায়িত্ব নিয়েছিলাম অংশীজনদের সহযোগিতায় আপদকালীন বা সেই বিশেষ পরিস্থিতি আমরা অতিক্রম করতে পেরেছি। আমি এখন মনে করছি দায়িত্ব পালনের পর্বে আমরা ভালো পর্যায়ে আছি এবং সরে দাঁড়াতে চাই। আমি ডেপুটেশন থেকে অব্যাহতি চাইব, এবং আমার যে মূল কাজ- উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষকতার তাতে ফেরত যাব।’
তিনি আরও বলেন, ‘আমি সরে দাঁড়াতে চাই যেন রাজনৈতিক সরকার তার মতো করে প্রশাসন সাজিয়ে নিতে পারে। সেক্ষেত্রে যদি তাদের সহযোগিতা প্রয়োজন হয়, তাহলে আমি যেকোনো সময় প্রস্তুত আছি। এই মুহুর্তে আমাদের যেন কোনো শূন্যতা তৈরি না হয়, বিশ্ববিদ্যালয়ের যে স্মুথ ট্রানজিশন দরকার তার জন্য আমাকে যদি সরকার-অংশীজনরা প্রয়োজন মনে করেন তবে আরও কিছু সময় পরিচালনা করতে রাজি আছি।’
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১০ আগস্ট পদত্যাগ করেন তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল। এরপর ২৭ আগস্ট নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের সাবেক চেয়ারম্যান ড. নিয়াজ আহমদ খানকে।
মুক্তআলো২৪.কম
- দেশে ফিরেছেন জয় স্ত্রী ও মেয়েকে নিয়ে
- রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের ঈদ শুভেচ্ছা বিনিময়
- আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে যা হলো বেদনাদায়ক: ডা. উত্তম কুমার
- আজ চা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী
- ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট কাকডাকা ভোরে
আজ জাতীয় শোক দিবস. - ঈদের আগেই কর্মহীনদের নগদ আর্থিক সহায়তা দেয়া হবে : প্রধানমন্ত্রী
- আগামীকাল পহেলা বৈশাখ,বাংলা ১৪২৬ সালের প্রথম দিন
- মোদিকে টেলিফোন শেখ হাসিনার
- প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট
- প্রধানমন্ত্রী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করলেন
- সাঈদ সাহেব আপনি এই বেড়া-সাঁথিয়ায় ঝামেলা করতে চান:শামীম ওসমান
- মমতাকে ফোন করে সাইক্লোনে ক্ষয়ক্ষতির খবর নিলেন প্রধানমন্ত্রী
- বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পরাধীনতা থেকে বাঙালি জাতির মুক্তি
- করোনায় মারা গেলেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী আনোয়ারুল কবির
- ১৭ মার্চ টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী






















































