ডোনাল্ড ট্রাম্প অবশেষে অচলাবস্থা নিয়ে পিছু হটলেন
অনলাইন ডেক্স
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশেষে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ মেয়াদী অচলাবস্থা নিয়ে পিছু হটলেন।৩৫ দিন ধরে চলা মার্কিন সরকারের অচলাবস্থা ৩ সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছেন ট্রাম্প।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার মার্কিন সরকারের অচলাবস্থার ৩৫তম দিনে হোয়াইট হাউজে ট্রাম্প মার্কিন সরকারের অচলাবস্থা নিরসনে একটি অর্থ বরাদ্দ বিলে সই করেছেন। এই বিল অনুযায়ী আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি কার্যক্রমে অর্থায়ন নিশ্চিত হয়েছে।
তবে এ সময়ের মধ্যে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে অর্থ বরাদ্দ না পেলে বা যথাযথ চুক্তি না হলে ফের অচলাবস্থার হুমকি দেন তিনি।
ট্রাম্প মার্কিন সরকারের সাময়িকভাবে অচলাবস্থা অবসান ঘোষণা দেওয়ার পর বলেন, দীর্ঘ দিন ধরে মার্কিন সরকারে অচলাবস্থার কারণে লাখ লাখ মানুষ নানা সমস্যায় পড়েছে। তাদের কথা ভেবেই সাময়িকভাবে অচলাবস্থার অবসান ঘটানো হল।
এসময় ফেডারেল কর্মীদের ট্রাম্প ধন্যবাদ জানান এবং তাদের ‘অভাবনীয় দেশপ্রেমিক’ আখ্যা দেন।
ডেমোক্রেটিক দলের গুরুত্বপূর্ণ সিনেটর চুক স্কুমার বলেন, তিনি আশা করেন ট্রাম্প তার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছেন।সূত্রঃবিবিসি
মুক্তআলো২৪.কম/২৬জানুয়ারি২০১৯
- নেপথ্যে থেকে যাওয়া কিছু রহস্য মনিকার মুখ খোলার গল্প!
- ফিরোজা বেগমের মৃত্যুতে শোকাচ্ছন্ন পশ্চিমের আকাশ
- ১৮ লাখ রুপি সঞ্চয় ভিক্ষা করে!
- মোশাররফকে জবাব দেবেন মোদি নিউ ইয়র্কে শরীফকে বয়কট করে
- বেনাপোল সীমান্তে কড়া নিরাপত্তা ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে
- গিনেজ বুকে এসএমএস লিখে!
- সাবেক নেতা ঝু ইয়ংক্যাং আটকচীনা কমিউনিস্ট পার্টির
- ডোনাল্ড ট্রাম্প অবশেষে অচলাবস্থা নিয়ে পিছু হটলেন
- ইসরায়েলের ২৫০ কোটি ডলার খরচ গাজায় ৫০ দিনের যুদ্ধে
- মোদি সরকার কেমন হবে
- এস.এন.সি.এফ. এর ধর্মঘট স্থগিত
- বিশ্বের প্রথম সুস্থ পান্ডা ট্রিপলেটের জন্ম হলো চীনে
- গণহত্যা চলছেই নিহত ৬৮৭
তীব্র প্রতিরোধের মুখে ইসরায়েল গাজায় হামাসের - আইএসকে ৩ বছরে নির্মূল করতে চায় যুক্তরাষ্ট্র
- ৭৮ লাখ টাকায় মালালার ছবি বিক্রি



























































