ঢাকা, ১৯ মার্চ, ২০২৬ || ৫ চৈত্র ১৪৩২
Breaking:
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী        তেল-গ্যাসের অস্থিরতায় এবার ইরানে মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা        তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানিয়ে নরেন্দ্র মোদির চিঠি     
২২৮২

জালিয়াতির অভিযোগে ৩ শিক্ষার্থী আটক জবি ভর্তি পরীক্ষায়

অনলাইন

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৪   আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৪

 

বিশ্ববিদ্যালয় প্রশাসন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ‘এ’ ইউনিটে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে তিন পরীক্ষার্থীকে আটক করেছে । শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটে  পরীক্ষা চলাকালীন সময়ে জবি ক্যাম্পাস কেন্দ্র থেকে দু’জন ও মোহাম্মদপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে একজনকে আটক করা হয়। আটক তিন পরীক্ষার্থীর মোবাইলে এসএমএসের মাধ্যমে উত্তর দেওয়ার প্রমাণ পাওয়া গেছে।পরীক্ষা কেন্দ্রে অবৈধভাবে মোবাইল ব্যবহার করায় জাহিদ হাসান বাপ্পী (রোল- 1174646) ও ইমরান হোসেনকে (রোল: 117622) বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের ৭১২ এবং ৩১৬/এ নম্বর কক্ষ থেকে এবং মাসুদ রানাকে (রোল: 1172953) মোহাম্মদপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে আটক করা হয়।
জবির ভারপ্রাপ্ত প্রক্টর ড. নূর মোহাম্মাদ বলেন, আটকদের কোতয়ালি থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে ১৯৮০ সলের ৪(৯) ধারায় মামলা করা হবে। তিনি জানান, পুলিশ তদন্ত করে জালিয়াতি চক্রকে খুঁজে বের করবে।

আরও পড়ুন
শিক্ষা ও গবেষণা বিভাগের সর্বাধিক পঠিত