ঢাকা, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ || ১৫ ফাল্গুন ১৪৩২
Breaking:
আইজিপির দায়িত্ব নিলেন আলী হোসেন, বাহারুল আলমের বিদায়      পিলখানায় নিহত সেনাদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা      বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  বাংলা একাডেমি বইমেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পূর্ণাঙ্গ বক্তব্য        সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায় : প্রধানমন্ত্রী     
১৩৪৪

করোনা: বিশ্বে মৃত্যু ছাড়ালো ৬ লাখ 

মুক্তআলো ২৪.কম

প্রকাশিত: ১৯ জুলাই ২০২০  

করোনা: বিশ্বে মৃত্যু ছাড়ালো ৬ লাখ 

করোনা: বিশ্বে মৃত্যু ছাড়ালো ৬ লাখ 

প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা ৬ লাখ ১ হাজার ২১৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া এই ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ কোটি ৪২ লাখের বেশি মানুষ। জনস হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যানে এই তথ্য জানানো হয়েছে।

বিশ্বে মৃত ও আক্রান্তের সংখ্যায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ৩৭ লাখ ছাড়িয়েছে। মারা গেছে ১ লাখ ৪০ হাজার ১০৫ জন। এর পরেই অবস্থানরত ব্রাজিলে আক্রান্ত ২১ লাখের কাছাকাছি, মৃত্যু ৭৮ হাজার ৭৭২ জন।

মৃতের সংখ্যায় তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে ৪৫ হাজার ৩৫৮ জন। তবে বিশ্বে আক্রান্তের সংখ্যায় তৃতীয়তে রয়েছে ভারত। দেশটিতে আক্রান্ত ১০ লাখ ছাড়িয়েছে।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে গত একদিনে বিশ্বে রেকর্ড প্রায় ২ লাখ ৬০ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে। যা একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ।

 

মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত