ঢাকা, ২৩ মার্চ, ২০২৬ || ৯ চৈত্র ১৪৩২
Breaking:
স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  দেশে তেলের সরবরাহ স্বাভাবিক আছে: জ্বালানিমন্ত্রী        ইরানের জ্বালানি স্থাপনা ও বিদ্যুৎকেন্দ্রে হামলা ৫ দিনের জন্য স্থগিত: ট্রাম্প     
৩৪৯

আমার মায়ের মতো একই পরিণতির হুমকি স্বরাষ্ট্র উপদেষ্টাকে:

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৪  

আমার মায়ের মতো একই পরিণতির হুমকি স্বরাষ্ট্র উপদেষ্টাকে: সজীব ওয়াজেদ

আমার মায়ের মতো একই পরিণতির হুমকি স্বরাষ্ট্র উপদেষ্টাকে: সজীব ওয়াজেদ


জনতা স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমার মায়ের মতো একই পরিণতির হুমকি দিয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।

সোমবার (১২ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন প্রতিক্রিয়া জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, আজ স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগকে বাংলাদেশের একটি বড় দল হিসেবে পুনরায় সংগঠিত হতে বললেন একই সাথে এ দেশের স্বাধীনতা যে আওয়ামী লীগের হাত ধরেই এসেছে সেটাও উল্লেখ করলেন। তার এই সৎ পরামর্শ কোনভাবেই মেনে নিতে পারলো না সেই একই 'মব', উল্টো তারা স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমার মায়ের মতোই পরিণতি ভোগ করতে হবে বলে হুমকিও দিলো।

সোমবার (১২ আগস্ট) দুপুরে সচিবালয়ে সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগকে নতুন মুখ নিয়ে দল গোছাতে বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও তাদের সাহায্য করা হবে বলেও জানান তিনি। 








মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত