আফগানিস্তানের জন্য দোয়া ও রোজা রাখতে খ্রিষ্টানদের আহ্বান
মুক্তআলো২৪.কম
পোপ ফ্রান্সিস। ছবি: সংগৃহীত
আফগানিস্তানের শান্তি কামনায় বিশ্বের খ্রিষ্টান সম্প্রদায়কে রোজা রাখতে ও দোয়া করার আহ্বান জানিয়েছেন ধর্মটির শীর্ষ যাজক পোপ ফ্রান্সিস। আজ রবিবার সেন্ট পিটার্সে দর্শনার্থী ও পর্যটকদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানে ঘটে চলা সাম্প্রতিক ঘটনাগুলো অত্যান্ত উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছেন বলে জানান পোপ ফ্রান্সিস। পাশাপাশি তিনি গত বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলায় হতাহতের প্রতি গভীর সমবেদনা জানান।
পোপ ফ্রান্সিস বলেন, আমি সবার প্রতি আহ্বান জানিয়ে বলবো আফগান নাগরিকদের জন্য প্রয়োজনীয় সহায়তা চালু রাখতে। যেন আলোচনা এবং সহমর্মিতার মাধ্যমে শান্তি অর্জিত হয়, যা দেশটির সুন্দর ভবিষ্যতের জন্য প্রত্যাশা নিয়ে আসবে।
সবার প্রতি অনুরোধ জানিয়ে বলবো, আফগানদের জন্য প্রার্থনা ও রোজা আরও বাড়াতে। এখনই এটি করার সময়, যোগ করেন খ্রিষ্টানদের ধর্মীয় এই যাজক।
মুক্তআলো২৪.কম
- নেপথ্যে থেকে যাওয়া কিছু রহস্য মনিকার মুখ খোলার গল্প!
- ফিরোজা বেগমের মৃত্যুতে শোকাচ্ছন্ন পশ্চিমের আকাশ
- ১৮ লাখ রুপি সঞ্চয় ভিক্ষা করে!
- মোশাররফকে জবাব দেবেন মোদি নিউ ইয়র্কে শরীফকে বয়কট করে
- বেনাপোল সীমান্তে কড়া নিরাপত্তা ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে
- ডোনাল্ড ট্রাম্প অবশেষে অচলাবস্থা নিয়ে পিছু হটলেন
- গিনেজ বুকে এসএমএস লিখে!
- সাবেক নেতা ঝু ইয়ংক্যাং আটকচীনা কমিউনিস্ট পার্টির
- ইসরায়েলের ২৫০ কোটি ডলার খরচ গাজায় ৫০ দিনের যুদ্ধে
- মোদি সরকার কেমন হবে
- বিশ্বের প্রথম সুস্থ পান্ডা ট্রিপলেটের জন্ম হলো চীনে
- এস.এন.সি.এফ. এর ধর্মঘট স্থগিত
- গণহত্যা চলছেই নিহত ৬৮৭
তীব্র প্রতিরোধের মুখে ইসরায়েল গাজায় হামাসের - আইএসকে ৩ বছরে নির্মূল করতে চায় যুক্তরাষ্ট্র
- ৭৮ লাখ টাকায় মালালার ছবি বিক্রি


























































