ঢাকা, ১৬ মার্চ, ২০২৬ || ২ চৈত্র ১৪৩২
Breaking:
ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত ২২৩ নারী ও ২০২ শিশু      সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  কথা বলার জন্য বিরোধী দলকে পর্যাপ্ত সুযোগ দেয়া হচ্ছে: হুইপ দুলু        লাইলাতুল কদর উপলক্ষ্যে বিশ্বের সকল মুসলমানকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী     
৫৪৮

আগামীকাল আবার সংসদ অধিবেশন বসছে

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২১  

আগামীকাল আবার সংসদ অধিবেশন বসছে

আগামীকাল আবার সংসদ অধিবেশন বসছে


পাঁচ দিন মুলতবির পর আগামীকাল বিকেল ৩টায় সংসদের অধিবেশন আবার বসছে।স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গত ১৮ নভেম্বর থেকে ২৪ নভেম্বর বুধবার বিকাল ৩টা পর্যন্ত সংসদের অধিবেশন মুলতবি ঘোষণা করেন।

আগামীকাল সংসদে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে। এর অংশ হিসেবে বৈঠকের শুরুতে বিকাল ৩টায় সংসদে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর স্মারক ভাষণ প্রদান করবেন।

রাষ্ট্রপতির ভাষণের পর সংসদ কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে আনীত প্রস্তাবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনায় সংসদ সদস্যগণ অংশ গ্রহণ করবেন।

 

 

মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত