ঢাকা, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ || ৪ ফাল্গুন ১৪৩২
Breaking:
নিউইয়র্কে করোনা মহামারি তহবিল আত্মসাৎ, ৮ বাংলাদেশির দোষ স্বীকার      বিএনপি ভোট পেয়েছে ৪৯.৯৭%, জামায়াত ৩১.৭৬%, এনসিপি ৩.০৫%      পদত্যাগের গুঞ্জন নিয়ে আইজিপি বললেন ‘সংবাদ সত্য নয়’     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ধানমণ্ডি ৩২ থেকে ঢাবি শিক্ষকসহ আটক ২        মঙ্গলবার সকালে এমপি, বিকেলে মন্ত্রীদের শপথ : আইন উপদেষ্টা     
২৯১২

অস্ত্রসহ আটক ৩ পাবনায় র্যাবের অভিযানে

অনলাইন

প্রকাশিত: ২২ আগস্ট ২০১৪   আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৪

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ এর পাবনা ক্যাম্পের সদস্যরা,পাবনা শহরের দিলালপুর পাথরতলা মহল্লায় অভিযান চালিয়ে বিদেশি রিভলবারসহ টিংকু, নজু ও মিতুল নামে তিন ব্যক্তিকে আটক করেছে।বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়।র‌্যাব জানায়, আগ্নেয়াস্ত্র বহন করছে এমন সংবাদের ভিত্তিতে শহরের পাথরতলা মহল্লায় অভিযান চালিয়ে টিংকু নজু ও মিতুলকে আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে টিংকুর কোমরে বিদেশি রিভলবার এবং নজু ও মিতুলের কোমরে দু’টি ধারালো ছুরি উদ্ধার পাওয়া যায়।
বিকেলে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট সোহান বিন আকিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হচ্ছে।

আরও পড়ুন
জেলা খবর বিভাগের সর্বাধিক পঠিত