ঢাকা, ২৮ মার্চ, ২০২৬ || ১৪ চৈত্র ১৪৩২
Breaking:
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ      হরমুজ প্রণালি দিয়ে চলতে পারবে বাংলাদেশসহ ৫ দেশের জাহাজ: ইরান     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ‘যারা বাংলাদেশ মানে না তাদের এ দেশে রাজনীতি করার অধিকার নেই’        দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় প্রাণহানি বেড়ে ২৬        জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন     
২৬২

স্বৈরশাসকদের সহিংস থাবা থেকে আওয়ামী লীগ গণতন্ত্র ফিরিয়ে এনেছে: জয়

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ১৮ জুলাই ২০২৩  

​​​​​​​প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়

​​​​​​​প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়


প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, আওয়ামী লীগ স্বৈরাচারী-উগ্রপন্থীদের সহিংস থাবা মোকাবেলা করে দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছে।

তিনি আজ একটি ভিডিও কনটেন্ট আপলোড করার পাশাপাশি তার ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে একটি ফেসবুক পোস্টে এটি লিখেছেন।
জয় লিখেছেন, “১৯৭১ সালে পাকিস্তানিদের কাছ থেকে বিজয় ছিনিয়ে আনার পর বাংলাদেশ আরও অনেক বছর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে। ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর দেশে পাকিস্তানি ধাঁচের স্বৈরাচার শুরু হয়।’
তিনি বলেন: “মোশতাক, জিয়া ও এরশাদ তাদের দুঃশাসনকে বৈধতা দিতে আইয়ুুব-ইয়াহিয়ার পদ্ধতি অবলম্বন করে দেশের গণতন্ত্রকে বিভ্রান্ত করেছেন।”
তিনি বলেন, স্বাধীনতার পর থেকে স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াতে ইসলামীকে দেশের রাষ্ট্রপ্রধানের সমর্থনে দেশে রাজনীতি করার সুযোগ দেওয়া হয়েছে।
তিনি বলেন, যত দিন যাচ্ছে, বাংলাদেশের জনগণ গোলামী করার আকাক্সক্ষা থেকে দেশকে শুদ্ধ করেছে।

 

 

 

 

মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত