যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ২২ জন নিহত
মুক্তআলো২৪.কম
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ২২ জন নিহত
যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের লুইস্টন এলাকায় বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ২২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অনেকে।বুধবার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে।
বন্দুকধারী এখনও পলাতক বলে পুলিশ জানিয়েছে।সিটি কাউন্সিলর রবার্ট ম্যাককার্থি সিএনএন’কে বলেছেন, বোলিং অ্যালি এবং অন্য একটি অবস্থান, স্থানীয় একটি রেস্তোরাঁ ও বারসহ স্থানীয় ওয়ালমার্ট বিতরণ কেন্দ্রে এই বন্দুক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে অনেকে।
স্থানীয় পুলিশ ফেসবুকে হামলাকারীর একটি ছবি পোস্ট করেছে। ছবিতে দেখা গেছে, ওই হামলাকারীর দাঁড়ি রয়েছে। তিনি ফুলহাতা শার্ট ও জিনস পরে আছেন। আধা-স্বয়ংক্রিয় রাইফেল হাতে তিনি গুলি করার মতো ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন।
অ্যানড্রোস্কোগিন কাউন্টির শেরিফের কার্যালয় থেকে বলা হয়েছে, তদন্তের জন্যে সকল ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেয়া হচ্ছে। সন্দেহভাজন এখনও পলাতক।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে এই ঘটনা জানানো হয়েছে। তিনি এই ব্যাপারে খোঁজ খবর রাখছেন বলে মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন।
এদিকে দেশটির একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্ধৃতি দিয়ে সিএনএনের খবরে বলা হয়েছে, এই ঘটনায় ৫০ থেকে ৬০ জন আহত হয়েছে। তবে আহতের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি।
উল্লেখ্য, বেসরকারি সংস্থা গান ভায়োলেন্স আর্কাইভ বলেছে, চলতি বছর যুক্তরাষ্ট্রে ৫শ’রও বেশি ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে।
সংস্থাটির মতে, এই ধরনের প্রতিটি গুলি হামলার ঘটনায় চার কিংবা আরো বেশি লোক আহত কিংবা নিহত হয়।
লুইস্টন মেইনের দ্বিতীয় সর্বাধিক জনবহুল শহর যা বৃহত্তম শহর পোর্টল্যান্ড থেকে প্রায় ৩০ মাইল উত্তরে অবস্থিত।
মুক্তআলো২৪.কম
- নেপথ্যে থেকে যাওয়া কিছু রহস্য মনিকার মুখ খোলার গল্প!
- ফিরোজা বেগমের মৃত্যুতে শোকাচ্ছন্ন পশ্চিমের আকাশ
- ১৮ লাখ রুপি সঞ্চয় ভিক্ষা করে!
- মোশাররফকে জবাব দেবেন মোদি নিউ ইয়র্কে শরীফকে বয়কট করে
- বেনাপোল সীমান্তে কড়া নিরাপত্তা ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে
- ডোনাল্ড ট্রাম্প অবশেষে অচলাবস্থা নিয়ে পিছু হটলেন
- গিনেজ বুকে এসএমএস লিখে!
- সাবেক নেতা ঝু ইয়ংক্যাং আটকচীনা কমিউনিস্ট পার্টির
- ইসরায়েলের ২৫০ কোটি ডলার খরচ গাজায় ৫০ দিনের যুদ্ধে
- মোদি সরকার কেমন হবে
- বিশ্বের প্রথম সুস্থ পান্ডা ট্রিপলেটের জন্ম হলো চীনে
- এস.এন.সি.এফ. এর ধর্মঘট স্থগিত
- গণহত্যা চলছেই নিহত ৬৮৭
তীব্র প্রতিরোধের মুখে ইসরায়েল গাজায় হামাসের - আইএসকে ৩ বছরে নির্মূল করতে চায় যুক্তরাষ্ট্র
- ৭৮ লাখ টাকায় মালালার ছবি বিক্রি


























































