ঢাকা, ২৭ মার্চ, ২০২৬ || ১৩ চৈত্র ১৪৩২
Breaking:
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ      হরমুজ প্রণালি দিয়ে চলতে পারবে বাংলাদেশসহ ৫ দেশের জাহাজ: ইরান     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ‘যারা বাংলাদেশ মানে না তাদের এ দেশে রাজনীতি করার অধিকার নেই’        দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় প্রাণহানি বেড়ে ২৬        জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন     
৬৭৩

মোহাম্মদপুর কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৩  


রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ সকাল ৯ টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার মো. রাকিবুল হাসান বাসস’কে জানান, বুধবার  গতরাত ৩টা ৪১ মিনিটের সময় রাজধানী মোহাম্মদপুর কৃষি মার্কেটে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। রাত ৩টা ৪২ মিনিটের সময় ফায়ার সার্ভিস আগুনের খবর পায়। প্রথম ইউনিট ৩টা ৫২ মিনিটের সময় ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। 

এরপর একে একে ফায়ার সার্ভিসের হেড কোয়াটার থেকে ৩টি ইউনিট, মোহাম্মদপুর ৩টি, কল্যণপুর-৩, হাজারীবাগ-২, মিরপুর-২, তেজগাঁও -১, পলাশী-২ ও  সূত্রাপুর -১ টি ইউনিটসহ মোট ১৭টি ইউনিট আগুন নির্বাপনে অংশ নেয়। এছাড়া  আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দেয় পুলিশ, সেনা, নৌ, বিজিবি  ও বিমান বাহিনীর অগ্নিনির্বাপণ সাহায্যকারী দল।
তবে, এ অগ্নিকান্ডের ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি। এখন আগুনের ড্রাম্পিংয়ের কাজ চলছে। 
ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, মোহাম্মদপুর কৃষি মার্কেটে বিভিন্ন ধরনের প্রায় শতাধিক দোকানপাট- ব্যবসা প্রতিষ্ঠান ছিল। তবে, এই বিশাল মার্কটটি ছিল টিনসেট।  অগ্নিকান্ডের কারণে মার্কেটটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মালামাল ভস্মীভূত হয়েছে। 
এক প্রশ্নের জবাবে রাকিবুল হাসান জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষ। এখনও পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যানি। অভিযান অব্যাহত রয়েছে। অভিযান শেষ হলে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে। 






মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
জেলা খবর বিভাগের সর্বাধিক পঠিত