মেক্সিকোতে সুপারমার্কেটে বিস্ফোরণে নিহত ২৩
মুক্তআলো২৪.কম
মেক্সিকোতে সুপারমার্কেটে বিস্ফোরণে নিহত ২৩
মেক্সিকোর সোনোরা রাজ্যের একটি সুপারমার্কেটে বিস্ফোরণে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
এরমোসিয়ো শহরের ওয়ালদো’স স্টোরে গতকাল শনিবার ওই বিস্ফোরণের ঘটনায় আরও ১১ জন আহত হয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় রাজ্যের গভর্নর আলফনসো দুরাজো বলেন, ‘দুঃখজনকভাবে আমরা যে কটি মৃতদেহ খুঁজে পেয়েছি, তাদের মধ্যে কয়েকজন অপ্রাপ্তবয়স্কও রয়েছে।’
আহত ব্যক্তিদের এরমোসিও শহরের হাসপাতালগুলোয় চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান দুরাজো।স্থানীয় জননিরাপত্তা কর্তৃপক্ষ এ বিস্ফোরণকে বেসামরিক নাগরিকদের ওপর ‘হামলা’ বা ‘সহিংসতার সঙ্গে সম্পর্কিত’ কোনো ঘটনা হওয়ার আশঙ্কাকে উড়িয়ে দিয়েছে।
এমন এক সময়ে বিস্ফোরণের ঘটনা ঘটল, যখন মেক্সিকোয় সপ্তাহান্তে বাসিন্দারা তাঁদের প্রয়াত প্রিয়জনদের স্মরণ করে ‘ডে অব দ্য ডেড’ উদ্যাপন করছিলেন।
দুরাজো বলেন, ‘আমি বিস্ফোরণের এ ঘটনার কারণ খুঁজে বের করতে এবং দায়ী ব্যক্তিদের শনাক্ত করতে একটি ব্যাপক ও স্বচ্ছ তদন্তের নির্দেশ দিয়েছি।’
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে নিহত ব্যক্তিদের পরিবার ও প্রিয়জনদের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। তিনি লেখেন, ‘প্রয়োজন অনুযায়ী সহায়তা প্রদানের জন্য আমি সোনোরা প্রদেশের গভর্নর আলফনসো দুরাজোর সঙ্গে যোগাযোগ করেছি। আমি স্বরাষ্ট্রমন্ত্রী রোসা ইসেলার রোদ্রিগেজকে একটি সহায়তা দল পাঠানোর নির্দেশ দিয়েছি, যাতে সব আহত ব্যক্তি ও তাঁদের পরিবারকে সহায়তা করা যায়।’
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, সুপারমার্কেটের সামনের অংশ আগুনে পুড়ে গেছে এবং জানালাগুলো ভেঙে গেছে।
স্থানীয় পত্রিকা এল ইউনিভার্সেলের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বেলা দুইটার দিকে বিস্ফোরণ হয়। আগুন ছড়িয়ে পড়া রোধে আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়।
মুক্তআলো২৪.কম
- নেপথ্যে থেকে যাওয়া কিছু রহস্য মনিকার মুখ খোলার গল্প!
- ফিরোজা বেগমের মৃত্যুতে শোকাচ্ছন্ন পশ্চিমের আকাশ
- ১৮ লাখ রুপি সঞ্চয় ভিক্ষা করে!
- মোশাররফকে জবাব দেবেন মোদি নিউ ইয়র্কে শরীফকে বয়কট করে
- বেনাপোল সীমান্তে কড়া নিরাপত্তা ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে
- ডোনাল্ড ট্রাম্প অবশেষে অচলাবস্থা নিয়ে পিছু হটলেন
- গিনেজ বুকে এসএমএস লিখে!
- সাবেক নেতা ঝু ইয়ংক্যাং আটকচীনা কমিউনিস্ট পার্টির
- ইসরায়েলের ২৫০ কোটি ডলার খরচ গাজায় ৫০ দিনের যুদ্ধে
- মোদি সরকার কেমন হবে
- বিশ্বের প্রথম সুস্থ পান্ডা ট্রিপলেটের জন্ম হলো চীনে
- এস.এন.সি.এফ. এর ধর্মঘট স্থগিত
- গণহত্যা চলছেই নিহত ৬৮৭
তীব্র প্রতিরোধের মুখে ইসরায়েল গাজায় হামাসের - আইএসকে ৩ বছরে নির্মূল করতে চায় যুক্তরাষ্ট্র
- ৭৮ লাখ টাকায় মালালার ছবি বিক্রি





















































