বঙ্গবন্ধুর পলাতক খুনীদের দেশে ফিরিয়ে আনতে হবে : মতিয়া চৌধুরী
মুক্তআলো২৪.কম
সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, এমপি বলেছেন, বিদেশে পলাতক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনতে সকলকে আরো বেশি সোচ্চার হতে হবে। পলাতক খুনীদের আইনের আওয়তায় এনে বিচারের রায় কার্যকরের ব্যবস্থা করতে হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কার্যালয়ে মহিলা শ্রমিক লীগের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি সুরাইয়া আক্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী রহিমা আক্তার সাথীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, সংগঠনের কার্যকরী সভাপতি বেগম শামসুন নাহার ভুঁইয়া এমপি প্রমুখ।
বেগম মতিয়া চৌধুরী আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্বাধীনতা বিরোধী খুনী চক্র আবারো নানা যড়যন্ত্র করছে। তাদের প্রতিহত ও প্রতিরোধ করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে।
সুজিত রায় নন্দী বলেন, যারা জাতির পিতা ও তার পরিবারকে হত্যা করেছে এবং যারা তাদেরকে রাজনীতিতে পুনর্বাসন করেছে তাদের চিহ্নিত করতে হবে।
তিনি বলেন, আগামী নির্বাচনে আবার নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। বেগম শামসুন নাহার, এমপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনীরা আবার মাথা চাড়া দিয়ে ওঠছে। তাদের প্রতিহত ও প্রতিরোধ করতে শ্রমিক লীগের নেতা কর্মীরা রাজপথে আছে এবং থাকবে।
মুক্তআলো২৪.কম
- পাবনা ১
জনপ্রিয়তার শীর্ষে এ্যাড.শামসুল হক টুকু এমপি - আওয়ামী লীগের সংসদীয় দলের সভা বুধবার
- বিচার চাইলেন মেয়ে খালেদ মোশাররফ হত্যার
- বাংলার কৃষক-শ্রমিক-মেহনতী জনতার সাথে নৌকা কখনো বেঈমানী করে নাই:
- শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে বিএনপি-জামায়াত : হাছান মাহমুদ
- দেশের উন্নতিতে ঈর্ষান্বিত খালেদা জিয়া : রেলমন্ত্রী
- জোটে পাল্টাপাল্টি বহিষ্কার বিএনপি-জামায়াত টানাপড়েন
- পাল্টা কমিটি ঘোষণা শ্রমিক দলের বিদ্রোহীদের
- প্রচার হয়নি সরকারের উন্নয়নের খবর: গওহর রিজভী
- ফের জামায়াতের হরতাল রোববার সকাল থেকে !
- বিএনপি বিলীন হয়ে যাবে আগামী নির্বাচনের আগেই: এরশাদ
- সরকারের নিয়ন্ত্রণে চলে যাবে বিচার বিভাগ
- শ্রমিক ছাঁটাই থেকে বিরত থাকুন: ওবায়দুল কাদের
- কোন অন্যায় করেননি বঙ্গবন্ধু জয় পাকিস্তান বললেও :মান্না
- কোনো ভূমিকা নেই মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের




















































