ঢাকা, ২৪ মার্চ, ২০২৬ || ১০ চৈত্র ১৪৩২
Breaking:
পাম্প বন্ধ হওয়ার সুযোগ নেই: পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন      তারেক রহমানের সরকার প্রতিশ্রুতি পালন করে: মির্জা ফখরুল      স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  দেশে তেলের সরবরাহ স্বাভাবিক আছে: জ্বালানিমন্ত্রী        ইরানের জ্বালানি স্থাপনা ও বিদ্যুৎকেন্দ্রে হামলা ৫ দিনের জন্য স্থগিত: ট্রাম্প     
৬৯৪

প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিতে চীন গেছে আওয়ামী লীগের প্রতিনিধিদল

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ২৫ মে ২০২৪  

প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিতে চীন গেছে আওয়ামী লীগের প্রতিনিধিদল

প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিতে চীন গেছে আওয়ামী লীগের প্রতিনিধিদল

প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিতে চীন গেছেন আওয়ামী লীগের পঞ্চাশ সদস্যের একটি প্রতিনিধিদল।চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে আজ শনিবার দুপুর ২টা ৫৫ মিনিটে দেশত্যাগ করেন প্রতিনিধিদলের সদস্যরা।আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়ের নেতৃত্বে পঞ্চাশ সদস্যের প্রতিনিধিদলে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগ ও মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা প্রতিনিধি দলের সদস্য রয়েছেন।

আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।  
তিনি জানান, প্রতিনিধিদলটির নেতৃত্ব দিচ্ছেন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়। আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা এ প্রতিনিধি দলে রয়েছে।
চীনা কমিউনিস্ট পার্টির আয়োজনে বিভিন্ন রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালায় যোগ দেবেন তারা। এছাড়াও চীনা কমিউনিস্ট পার্টির উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাদের। সফর শেষে ৫ জুন দেশের ফিরবেন তারা।






মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত